নজরবন্দি ব্যুরো: ফের এক লজ্জাজনক ঘটনার সাক্ষী থাকল দেশের রাজধানী। পথকুকুরকে ধর্ষণের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই সরব হয়েছেন পশুপ্রেমীরা। ইতিমধ্যেই দিল্লি পুলিশের কাছে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এর আগেও চাঞ্চল্যকর অভিযোগ উঠেছিল।
আরও পড়ুন: এখনও অব্যাহত অনন্তনাগে গুলির লড়াই, নিকেশ এক জঙ্গি
গত ৬ সেপ্টেম্বর এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। এক ব্যক্তি পথকুকুরকে ধর্ষণের সময় ভিডিও নিজের মোবাইলে রেকর্ড করে। সূত্রে খবর, সেইসময় অভিযুক্ত মোবাইলটি কেড়ে নেয়। পরে পুলিশের হস্তক্ষেপে ফোনটি ফেরত দেওয়া হয়। জানা যায়, অভিযুক্ত তার অস্থায়ী গুদামের ভিতরে পথ কুকুরকে ধরে তাকে ধর্ষণ করত। অন্যদিকে, ধর্ষণের ভিডিও ভাইরাল হতে পিপল ফর অ্যানিম্যালস নামের এক পশুপ্রেমী সংস্থা সরব হয়। তাদের অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে। গত ১৩ তারিখ অভিযুক্ত আবারও এক পথ কুকুরকে ধর্ষণের চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

অভিযোগকারী সংস্থার তরফে জানানো হয়েছে, “আমরা পুলিশদের কাছে সমস্ত ঘটনার বিবরণ সরবরাহ করেছি এবং একটি এফআইআরের অনুরোধ করেছি। ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপের পর ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।” পুলিশ সূত্রে খবর, দিল্লির সুভাষনগরে অভিযুক্তর একটি অস্থায়ী গুদাম রয়েছে। সেখানেই পথ কুকুরকে নিয়ে গিয়ে ধর্ষণ করত বলে অভিযোগ।

ভাইরাল ভিডিও খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। এরপরই ধৃতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভারতীয় দণ্ডবিধির ২৬৮, ৩৭৭, ৪২৮, ৪২৯ ধারা প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমাল আইনের অধীনে একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, যেহেতু ভিডিয়োতে অভিযুক্তের চেহারা স্পষ্ট নয়, তাই প্রথমে তার পরিচয় নিশ্চিত করা হবে। তারপরে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
পথ কুকুরকে ধর্ষণের ভিডিও ক্যামেরাবন্দী, ফের একই কুকীর্তি করতে গিয়ে গ্রেফতার অভিযুক্ত




