বন্যার ভ্রুকুটি বাড়ছে উত্তরবঙ্গে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বন্যার ভ্রুকুটি বাড়ছে উত্তরবঙ্গে। আগামি রবিবার থেকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই উত্তরবঙ্গের নদী গুলির জল বাড়তে শুরু করেছে। আরও ভারী বৃষ্টি শুরু হলে বন্যা পরিস্থিতি তৈরি হবে উত্তরবঙ্গে। তবে দক্ষিণবঙ্গে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।আজ কলকাতার সর্বনিন্ম তাপমাত্রা ২৬ ডিগ্রীর ঘরে ও সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রীর ঘরে, তাপমাত্রা তুলনামূলক অনেকটাই কম।

আরও পড়ুনঃ আমিরশাহীতে শুরু হতে চলেছে এবারের আইপিএল।

একেবারে স্বাভবিকের থেকে ৪ ডিগ্রী কম। তবে কলকাতা শহরের মধ্যে এখন তাপমাত্রা বিরাজ করছে ২৮ ডিগ্রীর আশেপাশে। তবে তাপমাত্রা কমলেও, যে ভ্যাপসা গরম, আর্দ্রতা জনিত অস্বস্তি যাবার নয়, সেটা আবহাওয়া দপ্তর আগের থেকেই জানিয়ে দিয়েছে। আজ ফের সকাল থেকে কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন, আর তার ফলেই বৃষ্টির আশা করা যেতেই পারে, তবে সেটা বিক্ষিপ্ত, হালকা, মাঝারী। তবে রবিবার থেকে আবারও অতিভারী বৃষ্টির সর্তকতা উত্তরবঙ্গে।

কোচবিহার ও আলিপুরদুয়ারে রবি ও সোমবার প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের উপরের দিকের ৫জেলাতেই। আপাতত বিক্ষিপ্ত দু-এক পশলা ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে।মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকার কারণে আজ, শুক্রবারও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাংলাদেশের ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে মেঘলা আকাশ।

বর্জ্রবিদ্যুত্‍ সহ দু’এক পশলা বৃষ্টির সম্ভাবনা।উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি আগামী ৪৮ ঘণ্টায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় দু’এক পশলা বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোচবিহার, জলপাইগুড়িতে। রবি ও সোমবার এই দুই জেলায় অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন