আসন্ন নির্বাচনে বুঝে ভোট দিন, ‘সর্বশ্রেষ্ঠ’ অশোকের প্রশংসায় পঞ্চমুখ বাইচুং।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আসন্ন নির্বাচনে বুঝে ভোট দিন, ভাল নেতাদের ভোট দিন। এভাবেই অশোক ভট্টাচার্যর প্রশংসায় পঞ্চমুখ হলেন বাইচুং। বামেদের পালে ভোটের হাওয়া কতটা লেগেছে তা নিয়ে প্রশ্ন চিহ্ন থাকতেই পারে। কিন্তু যেভাবে বাম বিরোধী বিভিন্ন শিবিরের নেতারা বাম নেতাদের প্রশংসা করছেন তাতে রেদ ফোর্স কিছুটা আনন্দিত হতেই পারেরন ২১ সালের নির্বাচনের আগে। তৃণমূল ছাড়ার পর শুভেন্দু অধিকারী একাধিক সভায় বলে চলেছেন। বিগত বাম্ফ্রন্ট সরকার অনেক কাজ করেছে, বুদ্ধদেব ভট্টাচার্য সৎ মানুষ ছিলেন, জ্যোতি বাবু অনেক কিছু করে গিয়েছেন ইত্যাদি।

আরও পড়ুনঃ ২১-শের ব্রিগেডেও সাতাত্তরের বুদ্ধদেবকে চায় বামেরা

গতকাল মমতা বন্দোপাধ্যায় কে বলতে শোনা গিয়েছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কথা। বিজেপির ‘অপশাসন’ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, মানিকের ত্রিপুরা কে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে বিপ্লব দেবের সরকার। মুকুল রায় কে বলতে শোনা গিয়েছে, সিঙ্গুরে বামেরা ঠিক কাজই করছিল। মমতার সাথে এই আন্দোলনে ছিলেন একসময় ভেবে এখন পাপ বোধ হয়। তেমনই এবার আরও এক বাম নেতার নাম উঠে এল বিরোধী রাজনৈতিক নেতা তথা একদা তাঁর প্রতিদ্বন্দ্বী বাইচুং ভুটিয়ার কথায়।

এককালে অশোকের কাছে পরাজিত হওয়া বাইচুং কার্যত অশোকের হয়ে ভোট ক্যাম্পেন করলেন। শিলিগুড়িতে দাঁড়িয়ে বাইচুং বলেন, “দেশের শ্রেষ্ঠ নেতা হলেন অশোক ভট্টাচার্য।” গত লোকসভা নির্বাচনে দার্জিলিং কেন্দ্রে জোড়াফুল শিবিরের হয়ে ভোটে হেরেছিলেন বাইচুং। লোকসভার আগে শিলিগুড়িতে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে অশোক ভট্টাচার্যের বিরুদ্ধেও হেরে গিয়েছিলেন তিনি। কিন্তু এবার বাইচুং-এঁর মুখে একদা প্রতিপক্ষের প্রশংসা শোনা গেল।

আসন্ন নির্বাচনে বুঝে ভোট দিন, ভাল নেতাদের ভোট দিন। মাঠ সংস্কারের জন্যে বিধায়ক তহবিলের অর্থ বণ্টনের আনুষ্ঠানিক সূচনা করতে শিলিগুড়িতে এসেছিলেন বাইচুং। সেখানেই বাম নেতা তথা তাঁর অশোক’দা সম্পর্কে তিনি বলেন, “এই মুহূর্তে দেশের অন্যতম শ্রেষ্ঠ নেতা অশোক ভট্টাচার্য। তাই অশোকদার পাশে আছি। যারা ভোট দেবেন বুঝে নিয়ে ভাল নেতাকে ভোট দেবেন।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন