Weather Update: কলকাতায় বাড়বে গরম, আজ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সপ্তাহের প্রথম দিন কেমন থাকবে আবহাওয়া। সকাল থেকেই অধিকাংশ এলাকায় আকাশের মুখ ভার। হালকা বৃষ্টির দেখা মিলেছে। আজ কলকাতায় গরম বাড়বে। কয়েকটি জেলায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।

আরও পড়ুন: রুদ্ধশ্বাস অপেক্ষা, বিক্রমের সফট ল্যান্ডিং এর আগে চাঁদের ছবি প্রকাশ করল ইসরো

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার কোনও জেলাতেই ভারী বৃষ্টি হবে না। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হুগলি, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম হালকা বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। গত কয়েকদিন যেমন ছিল আজও তেমনই থাকবে। মঙ্গলবার (২২ আগস্ট) থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়তে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা সহ ১৫ টি জেলায় বর্ষণের মাত্রা বাড়বে।

কলকাতায় বাড়বে গরম, আজ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?
কলকাতায় বাড়বে গরম, আজ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

উত্তরবঙ্গের আবহাওয়া
সোমবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহারের এক-দু জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ২১ অগাস্ট থেকে ২৬ অগাস্ট পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে তুমুল বৃষ্টি হতে পারে।

কলকাতায় বাড়বে গরম, আজ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

8 18

কলকাতার আবহাওয়া
আজ কলকাতায় মেঘ রোদ্দুরের খেলা চলবে। আকাশ কখনও মেঘলা আবার কখনও রোদ্দুর দেখা যাবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বোধ হবে। মঙ্গলবার থেকে কলকাতা ও তার সংলগ্ন এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রির আশেপাশে।

10 18

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন