ভোটেরমুখেই উদার নির্মলা, বাংলায় রাস্তার জন্য বরাদ্দ ২৫ হাজার কোটি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভোটেরমুখেই উদার নির্মলা, বাংলায় রাস্তার জন্য বরাদ্দ ২৫ হাজার কোটি। বাংলার রাস্তা উন্নয়ন ও রেলের জন্য বাজেটে মোটা টাকা বরাদ্দ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। একদিকে নতুন রাস্তা তৈরি তো অন্যদিকে কলকাতা-শিলিগুড়ির রাস্তা উন্নয়নে জোর দিল সরকার। সবমিলিয়ে পরিকাঠামো ক্ষেত্রে এবার বাজেটে বাংলার ঝুলিতে এল মোটা বরাদ্দ।

আরও পড়ুনঃ কৃষকদের জন্য বাজেটে ৭৫ হাজার কোটি টাকা বরাদ্দ করলেন অর্থমন্ত্রী।

বাংলায় নতুন করে তৈরি হবে ৬৭৫ কিলোমিটার রাস্তা। সারানো হবে কলকাতা-শিলিগুড়ির রাস্তাও। সবমিলিয়ে বরাদ্দ হয়েছে ২৫ হাজার কোটি টাকা। বিধানসভা নির্বাচনের আগে এই বরাদ্দ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এদিন বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, এবার জাতীয় সড়ক নির্মাণ এবং দেখভালের দায়িত্ব দেওয়া হবে বেসরকারি সংস্থার হাতেও এবং পিপিপি মডেলে তৈরি হবে রাস্তা।

বাংলার খড়গপুরকে কেন্দ্র করে তৈরি হচ্ছে ফ্রেইট করিডোরও। বিজয়ওয়াড়া থেকে খড়গপুর পর্যন্ত তৈরি হবে ফ্রেইট করিডোর। কাজ হবে গোমত-ডানকুনি লাইনেও। দেশের রেলব্যবস্থার উন্নয়নের জন্য জাতীয় পরিকল্পনা নে্ওয়া হয়েছে। বরাদ্দ করা হয়েছে ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা। এর মধ্যে ১ লক্ষ কোটি টাকা ব্যয় করা হবে রেলের মূলধন খাতে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন