নজরবন্দি ব্যুরো: ধুন্ধুমার পূর্ব মেদিনীপুরের এগরা। ভোট মিটলেও থামছে না অশান্তি। স্ট্রং রুমের সামনে তুমুল বিক্ষোভ বিজেপি-র। শুধু তাই নয়, পুলিশকে লক্ষ্য করে চলল ইট বৃষ্টি। পরিস্থিতি সামাল দিতে শেষমেশ লাঠিপেটা। ভোটের পর এগরা দু’নম্বর ব্লকের বালিঘাই হাইস্কুলে স্ট্রংরুম তৈরি করা হয়।
আরও পড়ুনঃ পুনর্নির্বাচন শুরু হতেই ভোটের বলি আরও ১, মুর্শিদাবাদে মৃত্যু হল শাসক দলের এক কর্মীর
ওই স্ট্রংরুমেই রাখা রয়েছে ব্যালট। বিজেপির অভিযোগ, রবিবার গভীর রাতে তৃণমূল কর্মীরা স্ট্রংরুমে ঢোকে। স্ট্রংরুমে ঢুকে তৃণমূল ব্যালট বাক্সে কারচুপি করছে বলেও অভিযোগ। সেই ব্যবস্থা পুলিশই করে দেয় বলেই অভিযোগ। সেই কারণে একদল বিজেপি কর্মী রাত্রিবেলা এসে পাহারা দিতে থাকেন।

এরপরই বচসা জড়ায় তৃণমূলের সঙ্গে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। পুলিশের ওপর শুরু হয় ইট বর্ষণ। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। উত্তেজনা এলাকায়। স্থানীয় এক বিজেপি নেতা বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশ ছিল প্রতিটি রাজনৈতিক দলের দু’জন প্রতিনিধি স্ট্রং রুমের পাহারায় থাকবেন।
স্ট্রং রুমের সামনে তুমুল বিক্ষোভ বিজেপির, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, রণক্ষেত্র এগরা

তবে রাত্রি ১০টার সময় ডিউটি অফিসার আমাদের প্রতিনিধিদের ভিতরে ঢুকতে বাধা দেন। এই বাধার জন্যই উত্তেজনা সৃষ্টি হয়। খবর পাওয়ার পরই দ্রুত এখানে পৌঁছে যান সকলে।” এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা। স্ট্রংরুমে নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে।




