Weather Update: দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস, বজায় থাকবে অস্বস্তিকর গরম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দক্ষিণবঙ্গে ফের গরমের দিন শুরু হয়েছে। দাবদাহ না থাকলেও আর্দ্রতার কারণে ঘাম ঝরছে। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে একইসঙ্গে বজায় থাকবে ভ্যাপসা গরম। অন্যদিকে উত্তরবঙ্গে মুষলধারে বৃষ্টি হবে। একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেমন থাকবে আজকের আবহাওয়া। জেনে নিন বিস্তারিত।

আরও পড়ুন: আগামী কয়েকদিন ব্যাপক ঝড়বৃষ্টি রাজ্যে, জারি লাল সতর্কতা

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। দু এক জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী দুদিনে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গে।

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস, বজায় থাকবে অস্বস্তিকর গরম

সোমবার কলকাতা ও তার সংলগ্ন এলাকায় আবহাওয়া বিরাট বদল হওয়ার সম্ভাবনা নেই। তবে বেশ কিছু জায়গায় আকাশ মেঘলা থাকবে। আগামী ২৪ ঘন্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির কাছাকাছি থাকবে। সোমবার (৩ জুলাই) কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রির আশেপাশে।

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস, বজায় থাকবে অস্বস্তিকর গরম

চলতি সপ্তাহজুড়েই উত্তরবঙ্গে মুষলধারে বৃষ্টি চলবে। আগামী পাঁচদিন উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হবে এবং মালদহ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী পাঁচদিনে উত্তরবঙ্গে তাপমাত্রার পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস, বজায় থাকবে অস্বস্তিকর গরম

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস, বজায় থাকবে অস্বস্তিকর গরম
দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস, বজায় থাকবে অস্বস্তিকর গরম

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন