Arvind Kejriwal-এর সঙ্গে সাক্ষাৎ আদিত্য ঠাকরের, দিল্লিতে চড়ছে রাজনৈতিক পারদ!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রবিবার দিল্লিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করলেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী এবং উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য ঠাকরে। এদিন এই সাক্ষাতের কথা টুইটারে জানিয়েছেন কেজরিওয়াল। দুজনের একটি ছবিও শেয়ার করেছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে বলে খবর।

আরও পড়ুন: Abhishek Banerjee-র গ্রেফতারি সময়ের অপেক্ষা! সুকান্তর দাবিতে পাল্টা তৃণমূল

আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল টুইটারে লিখেছেন, “আজ আমার বাড়িতে আদিত্য ঠাকরের সঙ্গে দেখা হওয়ার সুযোগ পেলাম। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কীভাবে উন্নত করা যায় তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে।” রাজনৈতিক বিশেশজ্ঞদের মতে, কেজরিওয়াল এবং আদিত্য ঠাকরের এই বৈঠক আগামী লোকসভা নির্বাচনের আগে একজোট হওয়ার দিকে একটি বড় ধাপ।

Arvind Kejriwal-এর সঙ্গে সাক্ষাৎ আদিত্য ঠাকরের, আলোচনা ঘিরে জল্পনা
Arvind Kejriwal-এর সঙ্গে সাক্ষাৎ আদিত্য ঠাকরের, আলোচনা ঘিরে জল্পনা

২০২৪-এর আগে বিরোধীরা যখন বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ার ডাক দিয়েছে সেইসময় দাঁড়িয়ে আজকের বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, বিরোধী জোট মজবুত করতে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ইতিমধ্যেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এনসিপি প্রধান শরদ পাওয়ার এবং মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করেছেন। কেন্দ্র থেকে বিজেপিকে সরাতে সকল বিরোধী দলকে একসঙ্গে কাজ করার বার্তা দেওয়া হয়েছে।

Arvind Kejriwal-এর সঙ্গে সাক্ষাৎ আদিত্য ঠাকরের, আলোচনা ঘিরে জল্পনা

শনিবার দিল্লিতে আপ নেতা রাঘব চাড্ডা এবং বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার বাগদান অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন আদিত্য ঠাকরে এবং অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী স্বপরিবারে উপস্থিত হয়েছিলেন। পরের দিন সকালেই কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে পৌঁছে যান উদ্ধব পুত্র।

Arvind Kejriwal-এর সঙ্গে সাক্ষাৎ আদিত্য ঠাকরের, আলোচনা ঘিরে জল্পনা

Arvind Kejriwal-এর সঙ্গে সাক্ষাৎ আদিত্য ঠাকরের, আলোচনা ঘিরে জল্পনা
Arvind Kejriwal-এর সঙ্গে সাক্ষাৎ আদিত্য ঠাকরের, আলোচনা ঘিরে জল্পনা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন