Mamata Banerjee: কি মিষ্টি ভিডিও! মুখ্যমন্ত্রীর ট্রেডমিলের সঙ্গীকে দেখে মন্তব্য নেটিজেনদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজনৈতিক চর্চার বাইরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফিটনেস নিয়েও চর্চা হয় বিভিন্ন মহলে। বয়স ৭০ এর গোড়াতে সেও শরীরচর্চা করার সময় পান কীভাবে? তা নিয়েও প্রশ্ন তোলেন নেটিজেনরা। নিজেই ট্রেডমিলে হাঁটার কথা বলেন। কিন্তু তাঁর সঙ্গী কে? রবিবার একটি ভিডিও পোস্ট করে জানালেন তিনি। যা দেখে নেটিজেনদের মন্তব্য, কি মিষ্টি ভিডিও!

আরও পড়ুনঃ Baby Delivery: চিকিৎসাব্যবস্থার করুণ দশা! হাসপাতালের বাইরে সন্তান জন্ম দিলেন প্রসূতি

ইতিমধ্যেই স্যোশাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে সেই ভিডিও। যেখানে একজন চারপেয়ে ছোট্ট শারমেয়কে নিয়ে শাড়ি পরে ট্রেডমিলে দৌড়াচ্ছেন মুখ্যমন্ত্রী। ক্যাপশনে লেখা, কখনও কখনও একটু বেশিই অনুপ্রেরণার দরকার হয়। পোষ্যর সঙ্গে মুখ্যমন্ত্রীর মিষ্টি আলাপ দেখে সেই ভিডিও শেয়ার করেছেন দলের কর্মীরাই।

কি মিষ্টি ভিডিও! মমতার ভিডিও দেখে মন্তব্য নেটিজেনদের 

তৃণমূল বিধায়ক ও অভিনেত্রী জুন মালিয়া লেখেন, এখনও পর্যন্ত দেখা সবচেয়ে মিষ্টি ভিডিয়ো। আর সে কারণেই আরও একবার শেয়ার করতে হল। আর এই ভিডিও স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। রাজনীতির আঙিনায় মানুষকে যেভাবে অভিভূত করেছেন মমতা, একইভাবে এই ভিডিওর মাধ্যমে মানুষের নজর কাড়লেন তিনি। নেটিজেনদের মন্তব্য কি মিষ্টি ভিডিও!

কি মিষ্টি ভিডিও! মমতার ভিডিও দেখে মন্তব্য নেটিজেনদের 

কি মিষ্টি ভিডিও! মমতার ভিডিও দেখে মন্তব্য নেটিজেনদের 

স্বাস্থ্য সম্পর্কে সচেতন মমতা বন্দ্যোপাধ্যায় কখনও ট্রেড মিলে হেঁটেছেন। আবার কখনও হেঁটেছেন পাহাড়ে। আবার কখনও বলেছেন ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট তৈরি করে ফেলেছেন। বিধানসভা নির্বাচনের পর পর তাঁর হাতে ফিটনেস ট্র্যাকার দেখে বিস্তর আলোচনা হয়েছিল বছর দেড়েক আগে। স্বাস্থ্য বিষয়ক একাধিক খেয়াল রাখে ওই ট্র্যাকার। এবার মমতা তাঁর সঙ্গীকে নিয়ে ভিডিও দিতে চর্চা নেট দুনিয়ায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন