BJP-TMC: প্রকাশ্যে বিজেপি কর্মীদের মারার হুমকি তৃণমূল নেতার, পাল্টা কটাক্ষ গেরুয়া শিবিরের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের প্রকাশ্য মঞ্চ থেকে বিতর্কিত মন্তব্য তৃণমূল নেতার। পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তপ্ত রাজনৈতিক ভাষণ অব্যাহত। পাণ্ডুয়ার তৃণমূল নেতার এই মন্তব্যে পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি।

আরও পড়ুন: Tapas Saha: এবার প্রবীর কয়ালকে তলব করল সিবিআই, বিপদ কাটছে না তৃণমূল বিধায়কের

প্রকাশ্যে বিজেপি কর্মীদের মারার হুমকি তৃণমূল নেতার, ফের বিতর্কে শাসক শিবির
প্রকাশ্যে বিজেপি কর্মীদের মারার হুমকি তৃণমূল নেতার, ফের বিতর্কে শাসক শিবির

শনিবার কালিয়াগঞ্জকাণ্ডের প্রতিবাদে পাণ্ডুয়ায় এক প্রতিবাদ সভার আয়োজন করে বাংলার শাসক দল তৃণমূল। সেখানে উপস্থিত ছিলেন পাণ্ডুয়া ব্লক তৃণমূল সভাপতি সঞ্জয় ঘোষ সহ অনেকেই উপস্থিত ছিলেন। সভামঞ্চে দাঁড়িয়ে সঞ্জয় ঘোষ বলেন, “বিজেপি বলছে তৃণমূল চোর, সবচেয়ে বড় চোর তো শুভেন্দু। যদি বড় চোর ধরা না পড়ে তাহলে পাণ্ডুয়ায় বিজেপির কোনও অস্তিত্ব আমি রাখব না। এমন মার মারব বিজেপি করা ভুলে যাবে।”

TMC's performance in Meghalaya polls will be crucial

প্রকাশ্যে বিজেপি কর্মীদের মারার হুমকি তৃণমূল নেতার, ফের বিতর্কে শাসক শিবির

তৃণমূল নেতার এই মন্তব্যে বিতর্ক শুরু হয়েছে। বিজেপি হুগলি জেলা সম্পাদক সুরেশ সাউ বলেন, তৃণমূলের শীর্ষনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিরোধীরা পঞ্চায়েত নির্বাচনে নির্ভয়ে প্রার্থী দিতে পারবেন। এদিকে তৃণমূলের নিচুতলার নেতারা মারধর করার হুমকি দিচ্ছেন। তাঁরা সন্ত্রাসের বাতাবরণ তৈরি কোর্টে চাইছে। বিজেপি নেতার কথায়, দলের মধ্যেই কোনও নিয়ন্ত্রণ নেই। এটাই তৃণমূলের আসল ছবি।

প্রকাশ্যে বিজেপি কর্মীদের মারার হুমকি তৃণমূল নেতার, ফের বিতর্কে শাসক শিবির
প্রকাশ্যে বিজেপি কর্মীদের মারার হুমকি তৃণমূল নেতার, ফের বিতর্কে শাসক শিবির

বিগত কয়েকমাস ধরেই বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে হুগলির রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত। রামনবমীর পর রিষড়ায় অশান্তি ছড়ায়। ভাঙচুর, অগ্নিকাণ্ড বাদ যায়নি কিছুই। আইনশৃঙ্খলার পাশাপাশি পুলিশের ভূমিকা দিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রিষড়ার বিভিন্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন