নজরবন্দি ব্যুরো: ২০১৭ সালে ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠছিল GD Birla স্কুলের দুই শারীরশিক্ষার শিক্ষককের বিরুদ্ধে। আর এই অভিযোগের পরেই উত্তাল হয়েছিল গোটা কলকাতা শহর। অভিযোগের ভিত্তিতেই ওই দুই অভিযুক্তদের গ্রেফতার করেছিল পুলিশ।
আরও পড়ুন:ভয় ধরাচ্ছে করোনা, ৫ মাসে দেশে সর্বোচ্চ সংক্রমণ, বাড়ছে অ্যাকটিভ কেসের সংখ্যাও

এবার অবশেষে ৬ বছর পর GD Birla স্কুলের ধর্ষণকাণ্ডে দুই শিক্ষককে দোষী সাব্যস্ত করল আলিপুর আদালত। আগামী ৩১ মার্চ দোষীদের সাজা ঘোষণা করবে আদালত।

প্রসঙ্গত, ২০১৭ সালে রানিকুঠির জিডি বিড়লা স্কুলে ৪ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠে। ওই স্কুলের দুই শিক্ষককের বিরুদ্ধে ওই নাবালিকার পরিবার যাদবপুর থানায় অভিযোগ জানিয়েছিলেন। এরপরেই নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতেই ওই দুই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ।
নাবালিকা ধর্ষণের ঘটনায় GD Birla স্কুলের দুই শিক্ষককে দোষী সাব্যস্ত, আগামী ৩১ মার্চ সাজা ঘোষণা

এরপরে নির্যাতিতার গোপন জবানবন্দির পাশাপাশি তার শারীরিক পরীক্ষাও করানো হয়। এমনকি এই ঘটনায় লালবাজারে তলব করা হয়েছিল ওই স্কুলের অধ্যক্ষকে। এরপরেই অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনের চার ও ছয় নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়। অবশেষে আজ বুধবার, অভিযুক্তদের দোষী সাব্যস্ত করল আদালত।



