নজরবন্দি ব্যুরো: আবারও ভয়াবহ রূপ ধারণ করছে করোনা। টেস্ট ও টিকাকরণের মাধ্যমে দেশে সংক্রমণটা নিয়ন্ত্রণ আনলেও বেশ কয়েকদিন ধরে ফের ভয় ধরাচ্ছে করোনা। বিগত কয়েকদিন ধরেই বাড়ছে কোভিড আক্রান্তদের সংখ্যা। আর এবার আশঙ্কা সত্যি করে একধাক্কায় ২ হাজার বাড়ল দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা। যা গত ৫ মাসে সর্বোচ্চ সংক্রমণ। শুধু তাই নয়, পাশাপাশি বাড়ছে অ্যাকটিভ কেসের সংখ্যাও।
আরও পড়ুন: বম্বে হাইকোর্টে মমতার আর্জি খারিজ, জাতীয় সঙ্গীত অবমাননা মামলা হস্তক্ষেপ করল না আদালত

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৫১ জন। যা গত বছরের অক্টোবরের পরে সর্বোচ্চ সংক্রমণ। আর এই সংক্রমণে সবচেয়ে ওপরে আছে মহারাষ্ট্র। সেখানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৪৫০ জন। ইতিমধ্যেই দেশের মোট সংক্রমিতের সংখ্যা হল ৪ কোটি ৪৭ লক্ষ ছাড়িয়েছে। অন্যদিকে, প্রতিনিহিত বাড়ছে দেশে সক্রিয় রোগীর সংখ্যা। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১১ হাজার ৯০৩।

এদিকে, গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের। এদের মধ্যে ৩ জন মহারাষ্ট্রে, কেরল ৩ জন ও কর্ণাটকে ১ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৩০ হাজার ৮৪৮। দৈনিক পজিটিভিটি রেট ১.৫১ শতাংশ।
ভয় ধরাচ্ছে করোনা, ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৫১ জন

যদিওবা এই মুহূর্তে দেশে সুস্থতার হার বাড়ছে। পাশাপাশি দেশের সাধারণ মানুষদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করার কথা বলছেন তাঁরা।



