নজরবন্দি ব্যুরো: কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্নায় বসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টানা ২দিন রেড রোডে ধর্নায় বসবেন তিনি। কেন্দ্রের বিরুদ্ধে এজেন্সির অপব্যবহার, গণতন্ত্রের কন্ঠরোধ সহ একাধিক অভিযোগ নিয়ে প্রতিবাদ করছেন তিনি। এহেন পরিস্থিতিতে ফের অস্বস্তি বাড়ল মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জি খারিজ করল বম্বে হাইকোর্ট।
আরও পড়ুন: বড় খবর, ‘ব্যোমকেশ দেব’র অজিত-সত্যবতী কারা?

সূত্রের খবর, ২০২১ সালে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ উঠেছিল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। আর সেই মামলায় বম্বে হাইকোর্টে আর্জি জানিয়েছিলেন মমতা। কিন্তু এবার মুখ্যমন্ত্রীর আর্জি খারিজ করে আদালত জানিয়ে দিয়েছে যে, জাতীয় সঙ্গীত অবমাননায় হাইকোর্ট হস্তক্ষেপ করবে না। পাশাপাশি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জাতীয় সংগীত অবমাননার মামলা চলবে বলে এমনটাই বুধবার বম্বে হাইকোর্টে জানিয়েছে বিচারপতি অমিত বোরকরের সিঙ্গল বেঞ্চ।

প্রসঙ্গত, ২০২১ সালের ১ ডিসেম্বর মুম্বইয়ের কাফে প্যারেডে যশবন্তরাও চহ্বাণ প্রেক্ষাগৃহে একটি কর্মসূচীতে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর ওই কর্মসূচীতেই শেষে চেয়ারে বসে মুখ্যমন্ত্রী জাতীয় সঙ্গীতে গলা মিলিয়ে ছিলেন বলে অভিযোগ উঠে। আর এরপরেই এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে কর্মসূচী ছেড়ে বেরিয়ে যান এক বিজেপি নেতা। তারপরেই এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন ওই বিজেপি নেতা।
বম্বে হাইকোর্টে মমতার আর্জি খারিজ, জানিয়েছে বিচারপতি অমিত বোরকরের সিঙ্গল বেঞ্চ

কিন্তু পুলিশ এই ঘটনায় কোনও পদক্ষেপ না নিলে এই মু্ম্বইয়ের মাঝগাঁও নগর দায়রা আদালতে অভিযোগ দায়ের করা হয়। এরপরেই আদালত মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠায়। কিন্তু তিনি তা পুনর্বিবেচনার জন্য তা ফেরত পাঠিয়ে দেন। এরপরে নিন্ম আদালত চলতি বছরের জানুয়ারিতে ফের মমতাকে সমন পাঠায়। তারপরেই বম্বে হাইকোর্টের দারস্থ হন। আদালতে মমতা আর্জি জানিয়েছিলেন যে, এই মামলা খারিজ করে দেওয়া হোক। কিন্তু বুধবার মুখ্যমন্ত্রীরই আর্জি খারিজ করে দেয় আদালত।



