নজরবন্দি ব্যুরোঃ ‘পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেমজালে’ নতুন প্রেমে প্রাক্তনের অস্বিস্ত্ব মুছে ফেললেন দুর্নিবার সাহা। বছর ঘুরতে না ঘুরতেই আবারও সানাই,মন্ত্রপাঠ,বিয়ের মঞ্চ সেজে উঠবে গায়ক দুর্নিবারের। তবে এবারে পাত্রী টলিপাড়ার একেবারে অন্দরের মুখ,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত ম্যানেজার ঐন্দ্রিলা সেন।
আরও পড়ুনঃ
২০২১ সালের গোড়ার দিকেই প্রাক্তন স্ত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে সামাজিক বিয়ে হয়েছিল তাঁর। সেখানেও ছিল ভরপুর প্রেম, তবে তৃতীয় ব্যক্তি আসাতেই যে ধরেছিল ফাটল তা ক্রমশ স্পষ্ট হয়েছিল। ২২ শেই মুছে গেল বিয়ের চিহ্ন? নতুন করে সাত পাকে বাঁধা পরবেন দুর্নিবার ও ঐন্দ্রিলা। নিজেদের বিয়ে নিয়ে উচ্ছ্বসিত ঐন্দ্রিলা-দুর্নিবার। এদিকে ঘর ভাঙ্গা নিয়ে নীরবেই রয়েছেন মীনাক্ষী। ফোন করলেও তার গলা থেকে ঝরে পড়ছে বিরক্তি মিশ্রিত ক্ষোভ। এনিয়ে প্রশ্ন করলে তিনি জানিয়েছেন, আমাকে কেন প্রশ্ন করা হচ্ছে? দুর্নিবার যখন বিয়ে করছে তখন ওঁকেই জিজ্ঞাসা করা হোক। এই নিয়ে কিছু বলতে চাই না।

গত বছরের মাঝামাঝি থেকেই তাঁদের প্রেমের খবর ভেসে বেড়াচ্ছিল টলিউডের অন্দরেই। দুর্নিবার বিবাহিত হওয়ার কারণে নেটিজেনদের নেক নজরে পড়েছিলেন। তবে তাতেই থমকে যায়নি প্রেম। প্রেমের গুরুদেব প্রসেনজিৎ-এর হাত ছিল ঐন্দ্রিলার মাথায়। ফলে তরতরিয়ে এগিয়েছে প্রেম। গত বছর জুলাই মাসে দুর্নিবারের বাহুলগ্না হয়ে এক ছবি শেয়ার করেছিলেন ঐন্দ্রিলা। লিখেছিলেন, “তুমি পাশে থাকলেই এ জীবন সুন্দর। আমার জীবনে আসার জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ, তোমায় ভালবাসি”। এখানেই না থেমে আরও যোগ করেন, “ও আমার, সবসময় ও আজীবন”। পাল্টা ভালবাসা ফিরিয়ে দিয়েছিলেন দুর্নিবারও। লেখেন, “এটাই ভাগ্য। ভালবাসি, তোমার চেয়ে বেশিই ভালবাসি”।
মার্চেই ফের বিয়ের পিঁড়িতে বসবেন গায়ক দুর্নিবার, শুনেই চটলেন প্রথম স্ত্রী মীনাক্ষী

আগামী ৯ মার্চ বসছে তাঁদের বিয়ের আসর। আভিজাত্য আধুনিকতা সংস্কার রীতিনীতি মেনেই ঐন্দ্রিলাকে স্বীকৃতি দিতে চান গায়ক দুর্নিবার। বিয়ে ভাঙ্গা, বা প্রেম ভাঙ্গা বিষয়টাকে খুব সাধারণ ভাবে দেখেন গায়ক। তিনি বলেন অনেক ভুল মানুষ, ভুল প্রেম পেরিয়ে তিনি পেয়েছেন তার ফাইনাল ডেস্টিনেশন। ঐন্দ্রিলা জানান, গানই বেঁধে দিয়েছে তাঁদের। লক্ষীছাড়ার শো দেখতে এক পানশালায় তাদের আলাপ, প্রেম নিবেদনও। পারলে সেখানেই সারতেন, কিন্তু নিয়ম মেনে সাতজন্মের বন্ধনে আবদ্ধ হবেন ঐন্দ্রিলা-দুর্নিবার।



