The Kashmir Files: ‘কাশ্মীর ফাইলস’-কে ‘অশ্লীল’ বললেন জুরি বোর্ডের চেয়ারম্যান, বিতর্কের মাঝে মুখ খুললেন অনুপম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  বিতর্ক দিয়ে শেষ হল গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তার কারণ সেই বিতর্কিত “কাশ্মীর ফাইলস”। বেশ কিছুমাস আগে দেশে মুক্তি পেয়েছিল এই ছবিটি। আর মুক্তি পাওয়ার পর থেকেই শুরু হয় চর্চা। কিন্তু এবার এই ছবিকে ‘অশ্লীল’ বলে তীব্র ভর্ৎসনা করেন জুরি বোর্ডের চেয়ারম্যান পরিচালক নাভাদ লাপিড। আর তারপরেই শুরু হয় উত্তেজনা।

আরও পড়ুনঃ পোশাক বিতর্কে মুখ খুললেন সানি! উর্ফিকে নিয়ে কী বললেন লাস্যময়ী অভিনেত্রী?

বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের পরিচালক নাভাদ লিপিড। চলতি বছরেই মার্চ মাসে মুক্তি পায় অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশি অভিনীত এই সিনেমাটি। ১৯৯০ সালে ভূস্বর্গে কাশ্মীরি পণ্ডিতদের নিধন ঘিরে আবর্তিত হয়েছে ছবির পটভূমি৷ সমালোচক ও দর্শকদের কাছে প্রশংসিত এই ছবি বক্সঅফিসে অত্যন্ত সফল৷ তবে কিছু দেশে এই ছবি নিষিদ্ধ ঘোষণা করা হয়৷

'কাশ্মীর ফাইলস'-কে 'অশ্লীল' বললেন জুরি বোর্ডের চেয়ারম্যান, বিতর্কের মাঝে মুখ খুললেন অনুপম
‘কাশ্মীর ফাইলস’-কে ‘অশ্লীল’ বললেন জুরি বোর্ডের চেয়ারম্যান, বিতর্কের মাঝে মুখ খুললেন অনুপম

প্রসঙ্গত কান চলচ্চিত্র উৎসবে সেরার পুরস্কার জয়ী খ্যাতনামা ইজরায়েলি পরিচালক নাদাভ লাপিডে এই উৎসবে এসে  কাশ্মীর ফাইলস নিয়ে বলেন, “আমরা প্রত্যেকে খুব অস্বস্তিবোধ করেছি, হতবাক হয়েছি ১৫ নম্বর ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখে। সকলের কাছেই এটি একটি অশ্লীল প্রোপাগান্ডা ছবি বলে বিবেচ্য হয়েছে।“

‘কাশ্মীর ফাইলস’-কে ‘অশ্লীল’ বললেন জুরি বোর্ডের চেয়ারম্যান, শুরু হয় বিতর্ক

kashmir files 2উল্লেখ্য  নাভাদের এ হেন মন্তব্যের পর ড্যামেজ কন্ট্রোল করতে নেমেছে ইফি-র জুরি বোর্ড। তারা সাফ জানিয়ে দিয়েছে, “সবটাই পরিচালকের ব্যক্তিগত মতামত।“ আর এরপরই অনুপম খের বলেন, ‘আমি চাইব ঈশ্বর ওঁকে বুদ্ধি দিক। যাতে ভবিষ্যতে কখনও তিনি নিজের ব্যক্তিগত উদ্দেশ্যে এই ধরনের মঞ্চকে ব্যবহার না করেন।‘

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন