Urfi Javed: পোশাক বিতর্কে মুখ খুললেন সানি! উর্ফিকে নিয়ে কী বললেন লাস্যময়ী অভিনেত্রী?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ   বারংবার নিজের পোশাক নিয়ে চর্চায় থাকেন উর্ফি। বলিউডের সাহসী নায়িকাদের তালিকায় রয়েছে তাঁর নাম। কখনও মোবাইল দিয়ে ঢাকা স্তনযুগল, আবার কখনও ভাঙ্গা হৃদয়ের বিচিত্র পোশাক। পোশাকের খোলামেলা রীতিকে সে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। তবে এ নিয়ে কম চর্চিত হয়নি উর্ফি। আর এবার এই বিষয়ে মন্তব্য করলেন স্বয়ং সানি লিওনি।

আরও পড়ুনঃ ভক্তদের কড়া সতর্কতা সানি লিওনের, হঠাৎ এতো রাগের কারন কি?

বলিউডের অন্যতম বিতর্কিত নায়িকা সানি লিওন। বার বার অভিনয়ের থেকেও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় এসছেন সানি। নিজেও পরতেন উন্মুক্ত পোশাক। তাঁর লাস্যময়ী নৃত্য আজও ঢেউ তলে পুরুষমনে। কিন্তু নিজে নায়িকা হয়েও উর্ফির পোশাক নিয়ে খোলাখুলি জানালেন নিজের মন্তব্য।

urfi sunny 123

উরফির ছকভাঙা সব পোশাকে মুগ্ধ সানি। এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই সে কথা জানিয়েছেন। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, কোন বলিউড তারকার সাজপোশাক তাঁর সব চেয়ে পছন্দের? খানিক ভেবে সানির উত্তর, “কী বলি! প্রত্যেকের সাজপোশাকই এত সুন্দর। কিন্তু উরফিকে আমার খুবই ভাল লাগে।”

পোশাক বিতর্কে মুখ খুললেন সানি! উর্ফিকে নিয়ে কী বললেন লাস্যময়ী অভিনেত্রী?

Urfi Javed And Sunny leone

নিজের সাজপোশাক নিয়ে আগাগোড়াই পরীক্ষানিরীক্ষা করতে ভালবাসেন উরফি। তার জন্য প্রাণনাশের হুমকিও পেয়েছেন। কিন্তু সে সবকে তুড়িতে উড়িয়েই নিজের শর্তে বাঁচছেন তিনি।  ছোট পর্দায় দীর্ঘ দিন ধরে কাজ করছেন উরফি। তাঁকে দেখা গিয়েছে ‘বেপানাহ’, ‘কসৌটি জিন্দেগি কে’-র মতো একাধিক ধারাবাহিকে। ‘বিগ বস ওটিটি’তেও অংশগ্রহণ করেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর