নজরবন্দি ব্যুরোঃ ভক্তদের কড়া সতর্কতা সানি লিওনের, বলিউডের মোহময়ী, লাস্যময়ী অভিনেতাদের মধ্যে যার নাম সবার উপরে আসে তিনি হলেন সানি লিওন। ভারতের আলোচিত-সমালোচিত তারকা হিসেবেও বেশ ভালোই নামডাক তাঁর। নাম শুনলেই শোনা যায় হৃৎস্পন্দনের আওয়াজ। আর কোনো সিনেমা বা অনুষ্ঠানে তাঁর উপস্থিতি মানেই বেড়ে যায় দর্শকদের উত্তেজনা। কিন্তু হঠাৎ কি কারণে তাঁর এতো কাছের ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের সতর্ক করলেন সানি লিওন?
আরও পড়ুনঃ কাসেমিরোর গোলে সুইৎজারল্যান্ডকে হারাল ব্রাজিল
নীল ছবির দুনিয়ায় কাজের সময়ই বলিউডের পর্দায় প্রথম পা রেখেছিলেন সানি লিওনি। ২০১২ সালের পূজা ভট্টের ইরোটিক থ্রিলার ‘জিস্ম ২’-তে অভিষেকের পর ‘জ্যাকপট’, ‘রাগিনী এমএমএস ২’, ‘এক পহেলি লীলা’-র মতো মূলধারার বহু ছবিতে দেখা দেন তিনি। সেই সঙ্গে টেলিভিশন এবং ওয়েব সিরিজ়েও দেখা দেন সানি। রয়েছে অনেক লাস্যময়ী মিউজিক এ্যালবামও। কিন্তু হঠাৎ করেই সামনে আসে এক আপত্তিকর ঘটনা। কি আছে সেই ঘটনার মধ্যে?

সংবাদমাধ্যম থেকে বেশকিছু দিন আগে জানা যায়, থাইল্যান্ডের একটি ইভেন্টে ‘সানি লিওন’ থাকবেন বলে প্রচার করা হয়েছিল। জনপ্রিয় অভিনেত্রীর নাম থাকায় অল্প সময়ের মধ্যেই আলোচনায় উঠে অসে বিষয়টি। কিন্তু আদতে ওই ইভেন্ট সম্পর্কে কোনো কিছুই জানতেন না সানি লিওন নিজেই। তারপর?

এক টুইট বার্তায় থাইল্যান্ডের ইভেন্টে তাঁর অংশগ্রহণের তথ্যকে মিথ্যা বলে দাবি করেন সানি। তিনি সেই টুইটে লিখেছেন, ‘আমি কোনোভাবেই এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত নই। এই পুরস্কার শো/ অনুষ্ঠানের আয়োজকদের আমার নাম ব্যবহারের কোনো অধিকার নেই। অনুগ্রহ করে এই ধরনের মিথ্যাচারের ফাঁদে পা দেবেন না কেউ।’
জানা গেছে, ইভেন্টটি নববর্ষ উপলক্ষে এবং জি-টাউন অ্যাওয়ার্ডস নামে চলে। আর এই ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য তাঁর ভক্তরা অনুরোধ জানিয়েছেন তাঁদের প্রিয় তারকা সানিকে।
প্রসঙ্গত, ২০০৪ সালে গ্ল্যামার ওয়ার্ল্ডে অভিষেক করেন সানি লিওন। শুরুটা খারাপ হলেও ২০০৪ সালে ‘দ্যা গার্ল নেক্সট ডোর’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করে সিনে ইন্ডাস্ট্রিতে নতুন করে অভিষেক হয় তাঁর। তারপর ধীরে ধীরে বলিউডে। এখন বলিউডে আইটেম ডান্স থেকে একাধিক জনপ্রিয় সিনেমার তারকা তিনি।
ভক্তদের কড়া সতর্কতা সানি লিওনের, হঠাৎ এতো রাগের কারন কি?

সানি লিওনের প্রকৃত নাম করনজিত কৌর বোহরা। মাত্র ১৪ বছর বয়স থেকে অর্থ উপার্জন শুরু করেন তিনি। শুরুতে জার্মান বেকাচিতে ক্যারিয়ার শুরু করলেও পরে নীল দুনিয়ায় জড়ান। ২০১২ সালে পূজা ভাটের থ্রিলার ‘জিসম-২’-এর মাধ্যমে অভিনয়ে আসেন। তারপর ‘জ্যাকপট’, ‘রাগিনি এমএমএস-২’, ‘এক পহেলি লীলা’ ও ‘মস্তিজাদে’র মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।
বর্তমানে স্বামী ড্যানিয়েল ওয়েবার এবং তিন সন্তান নিশা-নোয়া-আশের’কে নিয়ে সুখের সংসার করছেন এই বলি ডিভার। এগারো বছর আগে গাঁটছড়া বেঁধেছিলেন সানি ও ড্যানিয়েল ওয়েবর। সানি আরও জানান, যখন তিনি বিয়ে করেছিলেন তখন তাঁদের কাছে টাকাই ছিল না যে অনেক লোক নিমন্ত্রণ করবেন। তাই বিয়েতে মাত্র ৫০ জনকে নিমন্ত্রণ করেছিলেন তাঁরা।



