কলকাতার কুঁদঘাট এলাকায় প্রযোজনা সংস্থার গোডাউনে বিধ্বংসী আগুন, বিরাট ক্ষয়ক্ষতির আশঙ্কা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দক্ষিণ কলকাতার কুঁদঘাট এলাকার বাবুরাম ঘোষ রোডে প্রযোজনা সংস্থার একটি গোডাউনে আগুন লাগে। সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় গোডাউনটি। আগুনের তাপে দাহ্য পদার্থে ঠাসা গোডাউনের দেওয়ালে ফাটল ধরেছে বলে সূত্রের খবর।

আরও পড়ুনঃ এদের বিসর্জনের বাজনা বেজে গেছে, তৃণমূলের বিজয়া সম্মীলনীকে কটাক্ষ দিলীপের

ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার ভোর ৫টা ওই গুদামে আগুন লাগে। তবে সেই সময় গুদামের ভিতরে কেউ ছিলেন না। ফলে হতাহতের সম্ভাবনা নেই। কিন্তু গুদামের মধ্যে ছিল বিপুল সরঞ্জাম। অগ্নিকাণ্ডের ফলে বিরাট ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েইছে।

তাছাড়াও ওই আগুনের কারণে গুদামের আশেপাশের কিছু বাড়িতে ফাটল দেখা গিয়েছে। এলাকার প্রতিটি বাড়িতে গিয়ে বাসিন্দাদের সঙ্গে দেখা করছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। মন্ত্রী জানান, স্থানীয় মানুষ আমাকে ফোন করেন। খবর পেয়ে আসি।

কলকাতার কুঁদঘাট এলাকায় প্রযোজনা সংস্থার গোডাউনে বিধ্বংসী আগুন, বিরাট ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্থানীয়রা ঝাঁপিয়ে পড়ে আগুন নেভানোর চেষ্টা করে। দমকলও আপ্রাণ চেষ্টা করছে। এখনও কিছুটা এলাকায় আগুন রয়েছে।” তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে এক দমকল কর্মী আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে। দম কলের ১৫ টি ইঞ্জিন কাজ করছে বলে জানা গিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন