Moloy Ghatak: কোনও মন্তব্য করব না, আট ঘন্টা জিজ্ঞাসাবাদের পর জানালেন মন্ত্রী মলয়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কয়লা পাচার মামলায় বুধবার মন্ত্রী মলয় ঘটকের ছয়টি বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই। সকাল থেকে আইনমন্ত্রী আবাসনে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। টানা আট ঘন্টা ধরে চলে তল্লাশি। তল্লাশি শেষে এক গাল হেসে মন্ত্রী জানালেন,  বিচারাধীন বিষয়। কোনও মন্তব্য করব না।

আরও পড়ুনঃ Calcutta High Court: পুজোর আগে ১৮৯ জনের নিয়োগ, নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

উল্লেখ্য, বুধবার মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হানা সিবিআইয়ের৷ আসানসোলের আকতার রোড গার্ডেন এবং জেলিডাঙায় মন্ত্রীর দু’টি বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই। শুধু মন্ত্রীর বাড়িতেই নয়, পাশাপাশি তাঁর সিএ বা চাটার্ড অ্যাকাউন্টেন্ডেন্ট প্রতীক দিওয়ানের বাড়ি আলিপুরেও অভিযান সিবিআই। আসানসোল ও কলকাতা মিলিয়ে মোট সাত জায়গায় অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

কোনও মন্তব্য করব না, সিবিআই জিজ্ঞাসাবাদের পর জানালেন মন্ত্রী 
কোনও মন্তব্য করব না, সিবিআই জিজ্ঞাসাবাদের পর জানালেন মন্ত্রী 

সিবিআই সূত্রে খবর, কয়লা পাচার মামলায় এর আগে একাধিক জনকে গ্রেফতার করে জেল হেফাজতে নেওয়া হয়েছে। তারা এখন আসানসোল জেলে৷ গতকাল কয়লাপাচার মামলায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পায় সিবিআই৷ সেই সমস্ত তথ্যকে সামনে রেখেই আজ আসানসোল জুড়ে বিরাট অভিযানে সিবিআই৷

কোনও মন্তব্য করব না, সিবিআই জিজ্ঞাসাবাদের পর জানালেন মন্ত্রী 

কোনও মন্তব্য করব না, সিবিআই জিজ্ঞাসাবাদের পর জানালেন মন্ত্রী 
কোনও মন্তব্য করব না, সিবিআই জিজ্ঞাসাবাদের পর জানালেন মন্ত্রী 

আসানসোলে মলয় ঘটক, তাঁর ভাই ও আত্মীয়দের বাড়ি চিহ্নিত করে  সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। সিবিআইয়ের বিরাট বাহিনী একযোগে একাধিক জায়গায় আজ অভিযান চালাবে বলে মনে করা হচ্ছে। তাঁর আবাসনে পৌঁছে যায় সাত জনের প্রতিনিধি দল।দীর্ঘ সময় ধরে চলে জিজ্ঞাসাবাদ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন