SSC-তে চাকরির নামে টাকা তুলে ফ্ল্যাট ব্যবসায় ঢেলেছেন পার্থ, বিস্ফোরক নথি উদ্ধার ED-র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এখন পর্যন্ত ৪৯ কোটি ৮০ লক্ষ টাকা ক্যাস উদ্ধার করেছে ইডি। সাথে উদ্ধার হয়েছে কমপক্ষে ৫ কোটি টাকার সোনা। তদন্তকারী সংস্থার আন্দাজ কমপক্ষে ৭০ কোটি টাকা আরও লুকানো রয়েছে। ইতিমধ্যেই অর্পিতা মুখোপাধ্যায়ের আরও দুটি ফ্ল্যাটের সন্ধান মিলেছে। সবথেকে বড় কথা ইডি আধিকারিকরা অর্পিতার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে পেয়েছেন ২ টি রিয়েল এস্টেট সংস্থার নথি।

আরও পড়ুনঃ আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি, হাসপাতালে ঢোকার মুখে জানালেন পার্থ

Partha 2

প্রশ্ন উঠছে, এসএসসি-তে চাকরির নামে তোলা টাকা রিয়েল এস্টেট কোম্পানিতেও বিনিয়োগ করা হয়েছিল? এই প্রশ্নকে সামনে রেখেই অনুসন্ধান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাহাড়-প্রমাণ এই দুর্নীতির শিকড় যে কতটা গভীরে রয়েছে তাঁর আন্দাজ এখনও পাননি ইডি আধিকারিকরা। সূত্রের খবর ,তদন্ত এখনও প্রাথমিক পর্যায়েই রয়েছে। পেঁয়াজের সবে মাত্র ১-২ টি খোসা ছাড়ানোই সম্ভব হয়েছ্‌ দাবি ইডির।

SSC-তে চাকরির নামে টাকা তুলে ফ্ল্যাট ব্যবসায় ঢেলেছেন পার্থ, বিস্ফোরক নথি উদ্ধার ED-র
SSC-তে চাকরির নামে টাকা তুলে ফ্ল্যাট ব্যবসায় ঢেলেছেন পার্থ, বিস্ফোরক নথি উদ্ধার ED-র

রাশি-রাশি টাকা, কেজি খানেক সোনা, হীরে, রুপো মিলেছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে। কিন্তু আরও সন্দেহ দানা বেঁধেছে রিয়েল এস্টেটের নথি উদ্ধারের পর। ইডি সূত্রে জানা গিয়েছে, অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ২টি রিয়েল এস্টেট কোম্পানির কাগজপত্র উদ্ধার করা হয়েছে। একাধিক রিয়েল এস্টেট কোম্পানিতে দুর্নীতির কালো টাকা বিনিয়োগ করা হতে পারে বলে মনে করছেন ইডি অফিসাররা।

SSC-তে চাকরির নামে টাকা তুলে ফ্ল্যাট ব্যবসায় ঢেলেছেন পার্থ, বিস্ফোরক নথি উদ্ধার ED-র

partha 1 1

আজ মেডিক্যাল চেকআপের পর ডাক্তারদের গ্রিন সিগন্যাল পেলে এই রিয়েল এস্টেট সংস্থার নথি উদ্ধার নিয়েও জেরা চলবে দু’জনকে। পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারেন ইডির অফিসাররা। ইডি সূত্রে খবর এই দুটি কোম্পানি তৈরী হয়েছিল ২০১৭ সাল নাগাত। সংস্থা দুটি ভুয়ো কিনা সেই বিষয়েও খোঁজ নেওয়া শুরু করেছেন তদন্তকারীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন