নজরবন্দি ব্যুরোঃ হালিশহরে বিজেপি কর্মীর নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার করা হল ৩ জন কে! ঘটনার তদন্তে নেমে বীজপুর থানার পুলিশ রাতেই অভিযান চালায়। সূত্র মারফর খবর পেয়ে ল্যাংড়া বাবাই সহ তিন মূল অভিযুক্ত কে পাকড়াও করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে খুন সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড কে তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। আজ ধৃত ৩ জনকে ব্যারাকপুর আদালতে তোলা হবে।
আরও পড়ুনঃ ভুয়ো টিভি রেটিং মামলায় গ্রেফতার হলেন রিপাবলিক টিভির শীর্ষ কর্তা।
বিজেপির বুথ সভাপতিকে গত সন্ধ্যায় পিটিয়ে খুন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের খাসতালুকে। বিজেপি কর্মী সৈকত ভাওয়াল নামের এক বছর ৩৫ এর যুবক কে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে! ঘটনাস্থল উত্তর ২৪ পরগণার হালিশহর। সূত্রের খবর, বিজেপি-র গৃহ সম্পর্ক অভিযান চলাকালীন দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন যুবক। রক্তাক্ত যুবক কে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।
বিজেপি-র অভিযোগ, হালিশহর ৬নং ওয়ার্ড মন্ডল নং ৩এ গৃহ সম্পর্ক অভিযান চালাচ্ছিলেন সৈকত, তখনই তাঁর ওপর হামলা হয়। ১০-১২ টি বাইকে চড়ে প্রায় ২০ জন আচমকা হামলা চালায় তাঁর ওপর। তাঁকে মাটিতে ফেলে পেটাতে থাকে। হকি স্টিক দিয়ে বারবার আঘাত করা হয় মুখে। যখন রক্তাক্ত সৈকতকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে বিজেপি-র অভিযোগ হামলাকারীরা সবাই তৃণমূলের কর্মী। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
হালিশহরে বিজেপি কর্মীর নির্মম হত্যাকাণ্ডে গ্রেফতার ৩! মাত্র ৩৫ বছরের এক যুবক ভর সন্ধ্যেবেলায় খুন হওয়ায় চরম উৎকণ্ঠায় হালিশহরবাসী। বীজপুরের বিধায়ক তথা মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায় সংবাদ মাধ্যমের সামনে হুঁশিয়ারি দেন, বদলা হবেই। তাঁর কথায়, “বদলা নিতে গিয়ে আরএকটা মায়ের কোল খালি করার কথা আমি বলতে পারব না। তবে যার কোল খালি হল সে তো বদলা নেবেই। বদলা হবেই! আমাদের কার্য্কর্তাদের রক্ত, ঘাম, কষ্ট, পরিবারের হাহাকার ব্যর্থ যাবে না।”



