Maharashtra Political Crisis: সরকার বদলের হুঁশিয়ারি শিন্ডের, বিক্ষুব্ধদের মন্ত্রক কেড়ে নিলেন উদ্ধব

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিধায়কদের সদস্যপদ খারিজের বিরুদ্ধে সুপিম কোর্টে মামলার শুনানি শুরু হয়েছে। একনাথ শিবিরের তরফে দাবি করা হচ্ছে ৩৮ জন বিধায়ক তাঁদের সঙ্গে রয়েছে, তাই মহারাষ্ট্রের বর্তমান সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। সরকার বদলের হুঁশিয়ারি শিন্ডের, এর পরেই পদক্ষেপ নিলেন উদ্ধব ঠাকরে। মন্ত্রীসভায় বদল ঘটিয়ে বিক্ষুব্ধদের কাছ থেকে মন্ত্রক কেড়ে নিলেন তিনি।

আরও পড়ুনঃ Weather Updates: বর্ষার বৃষ্টি ক্ষণিকের, তার মধ্যে কড়া সর্তকতা দিলো হাওয়া অফিস। কিসের পূর্বাভাস?

shindey 2

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, পুর উন্নয়ন দফতর সহ যে সমস্ত মন্ত্রক একনাথ শিন্ডে দেখছিলেন তা সুভাষ দেশাইকে দেওয়া হয়েছে। জল সরবরাহ সহ একাধিক দফতর গুলাবরাও পাতিলের থেকে নিয়ে অনীল পরবকে দেওয়া হয়েছে। কৃষি মন্ত্রক দাদাজি ভুসের থেকে নিয়ে সন্দীপনরাও ভুমরেকে দেওয়া হয়েছে।

সরকার বদলের হুঁশিয়ারি শিন্ডের, কেড়ে নেওয়া হল মন্ত্রক 

সরকার বদলের হুঁশিয়ারি শিন্ডের, কেড়ে নেওয়া হল মন্ত্রক 
সরকার বদলের হুঁশিয়ারি শিন্ডের, কেড়ে নেওয়া হল মন্ত্রক 

উদ্ধব পুত্র আদিত্য ঠাকরেকে দেওয়া হয়েছে কারিগরি শিক্ষা মন্ত্রক। এই মন্ত্রক আগে সামলেছেন উদয় সামাত। সম্প্রতি তিনিও সুরাত থেকে গুয়াহাটিতে গিয়ে একনাথ শিন্ডের শিবিরে যোগদান করেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন