Weather Updates: বর্ষার বৃষ্টি ক্ষণিকের, তার মধ্যে কড়া সর্তকতা দিলো হাওয়া অফিস। কিসের পূর্বাভাস?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বর্ষার বৃষ্টি ক্ষণিকের, সপ্তাহের শুরুতেই ফের গলদঘর্ম অবস্থা শহরে। সোমবার সকাল থেকেই চওড়া রোদ। সঙ্গে দেখা মিলল আংশিক মেঘলা আকাশও। বেলা বাড়তেই বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টি হল কলকাতা সহ জেলায় জেলায়। দিনভর বৃষ্টি না হলে বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কলকাতায় বৃষ্টির (Kolkata Rainfall Update) পরিমাণ খানিকটা কমতেই বাড়ল আপেক্ষিক আর্দ্রতা।

আরও পড়ুনঃ কেকে-র টিম কে লাগাতার হুমকি! পাশে দাঁড়িয়ে প্রতিবাদ গায়কের মেয়ে তামারার

রবিবার সারাদিন কখনও ঝিরিঝিরি, আবার কখনও মুষলধারে হয়েছে বৃষ্টি। বাতাসে ছিল ঠান্ডা ঠান্ডা ভাব। ছুটির দিন ভালই উপভোগ করেছেন শহরবাসী। কিন্তু, সোমবার সকাল থেকেই আকাশের চিত্র আমুল পাল্টে গেছে। উধাও কালো মেঘ, সেই জায়গা দখল করেছে চড়া রোদ। সূর্যের দাপটে চড়চড় করে বেড়েছে তাপমাত্রা। দিনের শুরুতেই গলদঘর্ম অবস্থা শহরবাসীর।

বর্ষার বৃষ্টি ক্ষণিকের, তার মধ্যে কড়া সর্তকতা দিলো হাওয়া অফিস। কিসের পূর্বাভাস?
বর্ষার বৃষ্টি ক্ষণিকের, তার মধ্যে কড়া সর্তকতা দিলো হাওয়া অফিস। কিসের পূর্বাভাস?

আলিপুর হাওয়া অফিস (Weather Update) আগেই ইঙ্গিত দিয়েছিল, এ বছর দক্ষিণবঙ্গে বর্ষা (Monsoon In West Bengal) দুর্বল। ফলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও সে ভাবে জাঁকিয়ে বসতে পারেনি বর্ষা। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনও বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। সূত্রের খবর বলছে, জুন মাসে ৪০ শতাংশ বৃষ্টি কম হয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতায় সেই পরিসংখ্যানটা ৬৪ শতাংশ। সঙ্গে বাড়তি আপেক্ষিক আর্দ্রতা নাজেহাল করেছে শহরবাসীকে।

সোমবারও কলকাতায় (Kolkata Weather Update) দিনভর থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। এদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৭১ শতাংশ। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতায় মোট বৃষ্টি হয়েছে ১৪.২ মিলিমিটর।

বর্ষার বৃষ্টি ক্ষণিকের, তার মধ্যে কড়া সর্তকতা দিলো হাওয়া অফিস। কিসের পূর্বাভাস?
বর্ষার বৃষ্টি ক্ষণিকের, তার মধ্যে কড়া সর্তকতা দিলো হাওয়া অফিস। কিসের পূর্বাভাস?

সোমবার সকাল থেকেই বৃষ্টির (Rain) দেখা নেই। তবে পাল্লা দিয়ে বাড়ছে আপেক্ষিক আর্দ্রতা। ফলে অস্বস্তি বাড়ছে মানুষের। বেলা বাড়লে রোদের দাপট পরিবর্তন না হলেও বিকেল গড়াতেই স্বস্তি দিতে হতে পারে দু’এক পশলা বৃষ্টি, এমনই জানাচ্ছে হাওয়া অফিস।

দেরিতে হলেও দিন কয়েক হল বর্ষা ঢুকেছে দক্ষিণবঙ্গে। তবে উত্তর থেকে দক্ষিণে আসার পথেই বর্ষা শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়েছে। ফলে এখনও সেভাবে জাঁকিয়ে বর্ষার বৃষ্টি শুরু হয়নি দক্ষিণে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিন এমনই বিক্ষিপ্ত বৃষ্টিতেই ভিজবে দক্ষিণবঙ্গ।

অন্যদিকে, বৃষ্টি ফের উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী তিন চারদিনের মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও, দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুর, মালদহে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। মঙ্গল ও বুধবারে জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস।

বর্ষার বৃষ্টি ক্ষণিকের, তার মধ্যে কড়া সর্তকতা দিলো হাওয়া অফিস। কিসের পূর্বাভাস?

বর্ষার বৃষ্টি ক্ষণিকের, তার মধ্যে কড়া সর্তকতা দিলো হাওয়া অফিস। কিসের পূর্বাভাস?

আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা যে সমস্ত এলাকায় রয়েছে তারমধ্যে উল্ল্যেখযোগ্য কর্ণাটক। ২৯ ও ৩০ জুন ভারী বৃষ্টির সম্ভাবনা। সৌরাষ্ট্র তেলেঙ্গানায় ৩০ জুন ভারী বৃষ্টির সম্ভাবনা এবং অন্ধ্রপ্রদেশে ২৯ জুন ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি চলবে ২৬-৩০ জুন পর্যন্ত। তার মধ্যে ২৯ জুন অতিভারী বৃষ্টির সম্ভাবনা। হিমাচল প্রদেশ এবং রাজস্থানে ২৯-৩০ জুন ভারী বৃষ্টির সম্ভাবনা।

উত্তরপ্রদেশে ২৮-৩০ জুন ভারী বৃষ্টির সম্ভাবনা। মধ্যপ্রদেশ, ছত্রিশগড় এবং বিদর্ভে আগামী ৩০ জুন পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। বিহার এবং উত্তরবঙ্গে মঙ্গল ও বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত