নজরবন্দি ব্যুরোঃ ৩১ মে কোলকাতায় অনুষ্ঠান কোর্টে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছিলেন সঙ্গীত শিল্পী কেকে। তাঁর পর সারা দেশ উত্তাল হয়েছে তাঁর মৃত্যু বিতর্ক নিয়ে। এরপর কেটে গিয়াছে বেশ কিছু দিন। কেকের মৃত্যুর জন্য অনেকেই দায়ী করছেন তাঁর টিমকে ।
আরও পড়ুনঃ এটাও সম্ভব! বিয়ের ৩ মাসের মধ্যে মা হতে চলেছেন আলিয়া, জানালেন রণবীর
আর এই জন্য এবার তাঁদের ইমেল মারফৎ দেওয়া হচ্ছে গালিগালাজ বা খুনের হুমকি। এমনই অভিযোগ করেছেন কেকের মেয়ে তামারা। আর এর বিরুদ্ধেই সোচ্চার হলেন তামারা। তিনি সোশ্যাল মিডিয়াতে এক পোস্টে লিখেছেন,

“আমি শুনলাম হিতেশকাকু ও শুভমকে মেলের মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে, অকথ্য ভাষা ব্যবহার করা হচ্ছে। যাঁরা এই কাজ করছেন একবার ভাবুন তো বাবা বেঁচে থাকলে তাঁর কেমন লাগত? মিথ্যে রটনা ও খবরের ভিত্তিতে আপনারা মানুষগুলোকে কাঠগড়ায় তুলছেন। দয়া করে এভাবে ঘৃণা ছড়াবেন না।”

কেকে-র টিম কে লাগাতার হুমকি! পাশে দাঁড়িয়ে প্রতিবাদ গায়কের মেয়ে তামারার

কেকে’র কাছে তাঁর টিমই সবকিছু ছিল বলে জানান তামারা। নিজের টিমের প্রতি অগাধ আস্থা ছিল সংগীতশিল্পীর। তাই কেকে’র অনুরাগীদেরও সেই বিশ্বাস রাখার আবেদন জানান তামারা। কেকে’র টিমকে কোনওভাবেই যেন কাঠগড়ায় তোলা না হয়, সেই অনুরোধ জানান তিনি।



