SSC Scam: সুদ সমেত অঙ্কিতার টাকা ববিতাকে দিতে হবে, নির্দেশ বিচারপতির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি গেছে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর। এবার মামলাকারী ববিতা সরকারকে চাকরি  দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার আদালতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, যাকে টপকে অঙ্কিতা চাকরি পেয়েছে, সেই ববিতাকে চাকরি দিতে হবে। সেইসঙ্গে সুদ সমেত অঙ্কিতার টাকা ববিতাকে দিতে হবে।

আরও পড়ুনঃ টাকা দিয়েও চাকরী হয়নি মেয়ের, এবার টাকা ফেরতের দাবীতে তৃণমূল নেতার পা ধরে কান্না

উল্লেখ্য, মন্ত্রীকন্যা পরেশ অধিকারীর মেয়ের চাকরি পাওয়ার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন ববিতা সরকার। পরে বেআইনি নিয়োগের অভিযোগে অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিলের নির্দেশ দেয় হাইকোর্ট। এমনকি বেতন বন্ধের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অঙ্কিতা অধিকারীর সেই  শূন্য পদে এখন নিয়োগ তালিকায় প্রথমে থাকা ববিতা সরকারকে নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

সুদ সমেত অঙ্কিতার টাকা ববিতাকে দিতে হবে, চাকরিও পাবে ববিতা 
সুদ সমেত অঙ্কিতার টাকা ববিতাকে দিতে হবে, চাকরিও পাবে ববিতা

এদিন বিচারপতি কমিশনের কাছে জানতে চায় , ববিতা সরকারকে কি চাকরি দেওয়া হয়েছে? এখনও কেন তাঁকে নিয়োগ করা হল না? পরে কমিশনের আইনজীবী জানান, নিয়োগ শুরু হলেই ববিতা সরকারকে নিয়োগের জন্য সুপারিশ করা হবে। আদালতের পর্যবেক্ষণ, যেভাবে ববিতাকে টপকে অঙ্কিতাকে নিয়োগ করা হয়েছে, তাতে ওই চাকরি ববিতার প্রাপ্য।

সুদ সমেত অঙ্কিতার টাকা ববিতাকে দিতে হবে, চাকরিও পাবে ববিতা 

সুদ সমেত অঙ্কিতার টাকা ববিতাকে দিতে হবে, চাকরিও পাবে ববিতা 
সুদ সমেত অঙ্কিতার টাকা ববিতাকে দিতে হবে, চাকরিও পাবে ববিতা

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, অঙ্কিতা যেদিন কাজে যোগ দিয়েছিলেন, সেই দিন থেকেই ববিতাকে নিয়োগ দিতে হবে। এমনকি এই সময়কার বকেয়া টাকা ববিতাকে দিতে হবে। একইসঙ্গে আদালতের তরফে জানানো হয়েছে আগামী ২৭ জুনের মধ্যে ববিতার নিয়োগপত্র তৈরি করতে হবে ডিআই অফিসকে। ৩০ জুন থেকে ববিতা যাতে চাকরিতে যোগ দিতে পারেন, তা সুনিশ্চিত করতে হবে। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে জানিয়েছেন, সুদ সমেত মন্ত্রী কন্যার টাকা দিতে হবে ববিতাকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন