নজরবন্দি ব্যুরোঃ গুরুতর অসুস্থ কিংবদন্তী পরিচালক তরুণ মজুমদার। কিডনির অসুখে আক্রান্ত হয়েছেন তিনি। মঙ্গলবার চরম অসুস্থ অবস্থায় তাঁকে ভর্তি করা হল এসএসকেএম হাসপাতালে। কিংবদন্তী পরিচালকের অসুস্থতার খবর ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। হাসপাতাল সূত্রে খবর, পরিচালকের বর্তমানে অবস্থা স্থিতিশীল। এখন তরুন মজুমদারের বয়েস ৯২ বছর। তাঁর বয়েসই চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের।
আরও পড়ুনঃ সোনার দামে বিরাট পতন কলকাতায়, মধ্যবিত্তের জন্যে দারুন সুখবর

৯২ বছর বয়সী পরিচালকের চিকিৎসার জন্য তৈরি হয়েছে অভিজ্ঞ চিকিৎসকের একটি টিম। প্রবাদপ্রতিম পরিচালকের আরোগ্য কামনা করছে বাংলার শিল্পীমহল। নিজের কর্মজীবনে একাধিক বিখ্যাত চলচ্চিত্র পরিচালনা করেছেন তিনি। যার মধ্যে উল্লেখযোগ্য, পলাতক, নিমন্ত্রণ, সংসার সীমান্তে, গণদেবতা, বালিকা বধূ, ফুলেসশ্বরী, দাদার কীর্তি, শ্রীমান পৃথ্বীরাজ, আপন আমার আপনএর মতো একাধিক ছবি।

তরুণ মজুমদার অধুনা বাংলাদেশের বগুড়ায় জন্মগ্রহণ করেন। কলকাতার স্কটিশচার্চ কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন। তিনি গত পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে চলচ্চিত্র পরিচালনা করে আসছেন। তিনি তাঁর পরিচালিত চলচ্চিত্রের মাধ্যমে মূলত বাঙালি সমাজ এবং সংস্কৃতিকে তুলে ধরেছেন।
SSKM-এ ভর্তি তরুন মজুমদার, গুরুতর অসুস্থ কিংবদন্তী পরিচালক।

পরিচালক জীবনের প্রথম কয়েক বছর শচীন মুখার্জি ও দিলীপ মুখার্জিকে ‘যাত্রিক’ নামে যৌথ ভাবে চারটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। উত্তম-সুচিত্রাকে নিয়ে যাত্রিক তৈরি করেছিলেন চাওয়া পাওয়া (১৯৫৯)। ১৯৬০-এ যাত্রিক-এর তৈরি স্মৃতি টুকু থাক-এ সুচিত্রার ছিল দ্বৈত ভূমিকা। ১৯৬৩-তে যাত্রিক আরও দু’টি হিট ছবি উপহার দেন – পলাতক ও কাচের স্বর্গ। ১৯৬৫ সাল থেকে তরুণবাবু নিজে সিনেমা পরিচালনা শুরু করেন।



