নজরবন্দি ব্যুরোঃ কোভিডের প্রকোপ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ একাধিক ইস্যুতে দিন দিন বৃদ্ধি পেয়েছে সোনার দাম। মাঝে মধ্যে কিছুটা মূল্যহ্রাস পেলেও তা ছিল নিতান্তই ক্ষণস্থায়ী। বিবাহের মরশুমে চরম সমস্যার মুখে পড়ছিলেন সাধারণ মানুষ। কিন্তু এবার সম্ভবত সেই দাম বৃদ্ধির পরম্পরায় লাগাম পড়ল। টানা বাড়তে থাকা দাম এক ধাক্কায় কমে যায় ১৪ই জুন। দাম কমার পরম্পরা জারি ছিল ১৫ তারিখেও।
আরও পড়ুনঃ করণ জোহরকে অপহরণের ছক? এই ঘটনায় ফের নাম উঠে এল বিষ্ণোই গ্যাংয়ের
কলকাতার বাজারে গত ১০ দিনে ২২ ক্যারট এবং ২৪ ক্যারট দুই ধরনের সোনার দামই বেড়েছে লক্ষ্নীয় ভাবে। কিন্তু আজ ১০ গ্রাম সোনা পিছু দাম কমেছে প্রায় ১০০ টাকা। গতকাল কলকাতায় ১০ গ্রাম পাকা সোনার দর দাঁড়িয়েছে ৫২ হাজার ১০ টাকা। চলতি মাসেই ১২ই জুন এই দাম ছিল ৫২ হাজার ৭৬০ টাকা। আবার চলতি মাসেই মাত্র ৫ দিন আগে অর্থাৎ ১৬ই জুন সোনার দাম ছিল ৫১ হাজার ৯০০ টাকা।

এদিক কলকাতার বাজারে ২৪ ক্যারট পাকা সোনার ১ গ্রাম পিছু দাম হয়েছে ৫ হাজার ২০১ টাকা। যা গতকাল ছিল ৫ হাজার ২১১ টাকা। অর্থাৎ ১ গ্রাম পিছু সোনার দাম কমেছে ১০ টাকা। আজ ২৪ ক্যারট সোনার ১০ গ্রাম পিছু দাম হয়েছে ৫২ হাজার ১০ টাকা। এই দাম গত ১২ই জুন ছিল ৫২ হাজার ৭৬০ টাকা অর্থাৎ প্রতি ১০ গ্রামে ৭৫০ টাকা বেড়েছে সোনার দাম। একই ভাবে ২৪ ক্যারট সোনার পাশাপাশি দাম কমেছে ২২ ক্যারট সোনারও।

২৪ ক্যারট সোনার পাশাপাশি ২২ ক্যারট সোনার দামও কমেছে ভালরকম। আজ কলকাতার বাজারে ২২ ক্যারট সোনার ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৭৬৮ টাকা। যা গত ১২ই জুন ছিল ৪ হাজার ৮৩৬ টাকা। অর্থাৎ প্রতি ১ গ্রাম পিছু ৩২ টাকা দাম কমেছে সোনার। আজকের রেট অনুযায়ী কলকাতার বাজারে ১০ গ্রাম ২২ ক্যারট সোনার দাম ৪৭ হাজার ৬৮০ টাকা। অর্থাৎ ১০ গ্রাম সোনার দাম কমেছে ৬৮০ টাকা।
সোনার দামে বিরাট পতন কলকাতায়, মধ্যবিত্তের জন্যে দারুন সুখবর।

বিশেষজ্ঞরা বলছেন সোনার দামে এই বৃদ্ধি বা পতন ক্ষণস্থায়ী। কারন হিসেবে বিশেষজ্ঞরা বলছেন ২ বছর আগে যখন কোভিড প্রথমবার হানা দিয়েছিল তখন সোনার দাম যেভাবে লাফ দিয়ে বেড়েছিল সেভাবে লাফ দিয়ে আর কমেনি। এদিকে আজ সোনার পাশাপাশি বেড়েছে রূপোর দামও। কেজি পিছু দেড় হাজার টাকা মূল্যবৃদ্ধি ঘটেছে এই মূল্যবান ধাতুর।



