নজরবন্দি ব্যুরোঃ গত ২৯ মে পাঞ্জাবের এক ব্যস্ত রাস্তায় গুলি করে মারা হয় গায়ক কংগ্রেস নেতা সিধু মুসাওয়ালাকে। সেই খুনে উঠে আসে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম। এরপর গত ৫ জুন এক চিঠি মারফত গুলে মারার হুমকি দেওয়া হয় বলিউড সুপারস্টার সালমান খান ও তার বাবা সেলিম খানকে।
আরও পড়ুনঃ অগ্নিপথ প্রকল্পের জের, আজও বাতিল বেশ কিছু ট্রেন, দেখে নিন এক নজরে
তাতেও উঠে আসে লরেন্স বিষ্ণাই তার তার গ্যাংয়ের নাম।আর এই গ্যাংয়েরই এক সদস্য সৌরভ মহাকাল। এবার ফাঁস হয়ে গেল মুম্বইয়ের চিত্র পরিচালক করণ জোহরকে অপহরণের ছক। সঙ্গে পাঁচ কোটি টাকা করণের থেকে তোলাবাজির ছকও ছিল বলে জানা গিয়েছে।

সিধু মুসেওয়ালা খুনের ঘটনায় মহাকাল অন্যতম বড় ভূমিকা পালন করেছেন বলেই জানতে পেরেছিল পুলিস। পুলিশি জেরায় এই সৌরভ মহাকাল দাবি করেছেন,

খ্যাতিমান পরিচালক এবং প্রযোজক করণ জোহরও নাকি তাদের লক্ষ্য ছিলেন। পুণে পুলিশের এক কর্মকর্তা বলেছেন,

করণ জোহরকে অপহরণের ছক? এই ঘটনায় ফের নাম উঠে এল বিষ্ণোই গ্যাংয়ের
‘মহাকালের পরিকল্পনা ছিল করণ জোহরকে ভয় দেখিয়ে পাঁচ কোটি টাকা আদায় করা। তবে পুলিশকে বিভ্রান্ত করার জন্যও এটা বলতে পারে। কাজেই, মহাকালের দাবি কতটা সত্য, তা যাচাই করে দেখছে পুলিশ।’



