অগ্নিগর্ভ হাওড়া, বিক্ষোভকারীদের উদ্দেশে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য নিয়ে গত দু’দিন ধরে অগ্নিগর্ভ হাওড়ার বিস্তীর্ণ অঞ্চল। অশান্তি ঠেকাতে ইতিমধ্যেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রীর অনুরোধের তোয়াক্কা না করেই চলছে প্রতিবাদ-আন্দোলন। অশান্তি রুখতে তাই ফের আসরে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ কবে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা? স্পষ্ট জানালো হাওয়া অফিস

টুইট করে বিক্ষোভকারীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন। বলে দেন, এ সব হিংসাত্মক বরদাস্ত করা হবে না। এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাল থেকেই নূপুর শর্মার মন্তব্য বিতর্ক ঘিরে রণক্ষেত্র এ রাজ্য। দিকে দিকে অবরোধ, ভাঙচুর হয়েছে। পুলিসের গাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া এবং বিজেপি কার্যলয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধের পরেও গত দু’দিন ধরে বিক্ষোভ-অবরোধ চলছেই হাওড়ার বিস্তীর্ণ অঞ্চলে। শনিবার সকালেও অশান্তি ছড়ায় হাওড়ার পাঁচলায়। এই পরিস্থিতিতে অশান্তি ঠেকাতে আরও কঠোর হওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন টুইট করে মুখ্যমন্ত্রী বলেন,

jj

অগ্নিগর্ভ হাওড়া, বিক্ষোভকারীদের উদ্দেশে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

”আগেও বলেছি, দুদিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে । এর পিছনে কিছু রাজনৈতিক দল আছে এবং তারা দাঙ্গা করাতে চায়- কিন্তু এসব বরদাস্ত করা হবে না এবং এ সবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে। পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?”

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন