নজরবন্দি ব্যুরোঃ কবে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা? পরিস্থিতি এখনও অনুকূল নয় বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, তিন-চারদিন মৌসুমী বায়ুর অনুকূল পরিস্থিতি নেই দক্ষিণবঙ্গে।
আরও পড়ুনঃ দিল্লির হাসপাতালে ভয়াবহ আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক রোগীর
আগামী ১৫ জুনের আগে দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হবে না। আবহাওয়াবিদদের এই অনুমান সত্যি হলে দক্ষিণবঙ্গে এবার আরও দেরিতে বর্ষা আসার সম্ভাবনা। তবে শনিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা রয়েছে।

আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। কলকাতায় এদিন বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। হাওয়া অফিসের তরফে জানান হয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলবে।

কবে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা? স্পষ্ট জানালো হাওয়া অফিস

বাকি জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। আগামী সপ্তাহে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে।



