স্বস্তি ফিরছে দেশের কোভিডগ্রাফে, বুস্টার ডোজ নেওয়ার নিয়মে বড়সড় পরিবর্তন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ স্বস্তি ফিরছে দেশের কোভিডগ্রাফে। ফের নিম্নমুখী দৈনিক আক্রান্ত এবং মৃতের সংখ্যা। সেই সঙ্গে ফের কমতে শুরু করেছে অ্যাকটিভ কেসও। মাঝখানে বেশ কিছুদিন করোনা গ্রাফে যে উদ্বেগ দেখা গিয়েছিল, তা আপাতত দূর হওয়ার ইঙ্গিত মিলছে। বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী,

আরও পড়ুনঃ রাতে বুকে ব্যাথা, সকালেই হাসপাতালে ভর্তি অনুব্রত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮২৭ জন। যা কমবেশি আগের দিনের মতোই। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ১৯ হাজার ৬৭ জন। যা গতকালের থেকে সামান্য কম। দেশে অ্যাকটিভ কেসের হার কমে হয়েছে ০.০৪ শতাংশ। রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৪ জন।

স্বস্তি ফিরছে দেশের কোভিডগ্রাফে, বুস্টার ডোজ নেওয়ার নিয়মে বড়সড় পরিবর্তন

যা আগের দিনের থেকে বেশ খানিকটা কম। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ১৮১ জন। অপর দিকে বুস্টার ডোজের ক্ষেত্রে নতু পরি বর্তন আনল কেন্দ্র।এবার থেকে দ্বিতীয় ডোজ নেওয়ার ৩ মাস অর্থাৎ ৯০ দিনের মধ্যেই বুস্টার ডোজ নেওয়া যাবে।

স্বস্তি ফিরছে দেশের কোভিডগ্রাফে, বুস্টার ডোজ নেওয়ার নিয়মে বড়সড় পরিবর্তন

তবে এই নিয়ম কেবলমাত্র বিদেশ সফরকারীদের জন্য। সর্বসাধারণের জন্য বুস্টার ডোজ নেওয়ার সময়সীমা ৯ মাস থাকছে। আগেই জানা গিয়েছিল, যাঁরা বিদেশে যাচ্ছেন, বা আন্তর্জাতিক সফর করছেন, তাঁদের ক্ষেত্রে বুস্টার ডোজ নেওয়ার নিয়মে পরিবর্তন আনতে পারে কেন্দ্র।

স্বস্তি ফিরছে দেশের কোভিডগ্রাফে, বুস্টার ডোজ নেওয়ার নিয়মে বড়সড় পরিবর্তন

সেই সূত্রেই জানা গেল, এবার থেকে ৯ মাসের ফারাকে নয়, বরং তার জায়গায় দ্বিতীয় কোভিড টিকা নেওয়ার পর থেকে ৩ মাসের মধ্যে এই বুস্টার ডোজ নেওয়া যাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন