নজরবন্দি ব্যুরোঃ উনি পায়ে ধরে চাকরি পেয়েছিলেন। পার্টি অফিসকে বানিয়েছিলেন পানশালা। প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়ের বিরুদ্ধে তোপ দেগেছিলেন দিলীপ ঘোষ। শনিবার ট্যুইট করে দিলীপ ঘোষকে জবাব দিলেন তথাগত রায়। তিনি বলেন, পার্টি অফিস কেন, তার ধারেকাছে কখনও মদ খাইনি।
আরও পড়ুনঃ বড় শাস্তি দিল্লি দলের, ঋষভের ১০০ শতাংশ জরিমানা, কোচ আমরে এক ম্যচের জন্য নিষিদ্ধ
তথাগত রায় ট্যুইট করে জানিয়েছেন, আমি কখনও জল ও চা ছাড়া কোনও কিছুই দলীয় দফতরের তিন কিলোমিটারের মধ্যে পান করিনি। এটা আমি হলফনামা দিয়ে বলতে পারি।
After abusing me of “making a ‘madhushala’ of party office” and “got jobs as favours from TMC” Dilip Ghosh attacks State Prez Sukanta Majumdar calling him ‘inexperienced’.
Is a pattern emerging?
Does he have an incurable allergy towards educated people bcz he is only 8th-pass?সদ্য প্রকাশিত
উদ্বাস্তুদের জমি দখল, সুমিতকে টাকা! অভিষেকের ২ দেহরক্ষীর বয়ানে CID চার্জশিটে বড় দাবি
পুতিন-জিনপিংদের আপ্যায়নে বাংলার কুচো নিমকি! BRICS-এর মেনুতে বাঙালিকে ভুলল না TATA-র Taj— Tathagata Roy (@tathagata2) April 22, 2022
একইসঙ্গে তথাগত রায় জানিয়েছেন, আমার বিরুদ্ধে দলীয় দফতরে মধুশালা তৈরি, তৃণমূলের থেকে সুবিধা নিয়ে চাকরি পাওয়ার অভিযোগ তোলার পরে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে অনভিজ্ঞ বলার পিছনে কারণ কী? নিজে অষ্টম শ্রেণি পাশ বলেই কি শিক্ষিতদের সহ্য করতে পারেন না?

যদিও রাজ্য রাজনীতিতে এই দ্বন্দ্ব নতুন কিছু নয়। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই কেডিএসএর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তথাগত রায়। সম্প্রতি দুই উপনির্বাচনে বিজেপির পরাজয়ের পর তথাগত রায় বনাম দিলীপ ঘোষের দ্বন্দ্ব চরমে পৌঁছে যায়। বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষকে ‘ফিটার মিস্ত্রি’ বলেও কটাক্ষ করেন তিনি।
পার্টি অফিস কেন, তার ধারেকাছে কখনও মদ খাইনি, কেন বললেন তথাগত?

এরপরেই মদ্যপান নিয়ে সরব হন দিলীপ ঘোষ। তিনি বলেন, লোকের পায়ে ধরে চাকরি পেয়েছেন। বিজেপি পার্টি অফিসকে পানশালা বানিয়ে দিয়েছিলেন। যাঁরা সিপি(আই)এম ও তৃণমূলের থেকে সব সুবিধা নিয়েছেন। তাঁদের উদ্দেশ্য ছিল বিজেপি যাতে কোনও দিনই চার শতাংশের বেশি ভোট না পায়। সেই সব আহাম্মকদের কথা কে শোনে? দিলীপ ঘোষের বক্তব্যের পরেই জবাব দিলেন তথাগত রায়।



