Anubrata Mondal: কমছে না বুকে ব্যাথা, উডবার্ন থেকে রামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হল কেষ্টকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কিছুতেই কমছে না বুকে ব্যাথা। বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সিটি অ্যাঞ্জিও করতে রামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হল। বুধবার এসএসকেএম থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় তাঁকে।

আরও পড়ুনঃ Bengal Global Summit 2022: ৬০০ কোটি বিনিয়োগ হবে বাংলায়, ঘোষণা টাটা গোষ্ঠির

দুই সপ্তাহ আগে বুকে ব্যাথ নিয়েই এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন অনুব্রত মণ্ডল। তাঁর হৃদযন্ত্রের বেশকিছু সমস্যা রয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। এমআরআই করা সম্ভব নয়। তাই সিটি অ্যাঞ্জিও করতে রামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।

Anubrata Mondal: Anubrat arrives at Chinarpark flat, is he going to Nizam  Palace on Wednesday? | West Bengal Anubrata Mondal reached Calcutta  Chinarpark FGN News | FGN News

এছাড়াও উচ্চ রক্তচাপ, স্লিপ অ্যাপনিয়া ও সংক্রমণ-সহ একাধিক সমস্যা রয়েছে তাঁর। এর আগে ফুসফুসের সমস্যা দেখা দিলেও তা ধরা পড়েনি। তাই অ্যাঞ্জিও করতে চান চিকিৎসকরা। চিকিৎসা করছে আগের মেডিকেল বোর্ড।

এর আগে হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল দুটি অন্ডকোষের অবস্থা খুব খারাপ। তার দুটো অণ্ডকোষ নাকি ফুলে গিয়েছে এবং সেখান থেকে রস বেরোচ্ছে। হাসপাতাল সূত্রের খবর অনুব্রত হাসপাতাল চত্বরে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল কিন্তু মিনিট ৬ হাঁটার পরেই তিনি ক্লান্ত হয়ে পড়েন।

কমছে না বুকে ব্যাথা, স্থানান্তর হল কেষ্টর 

কমছে না বুকে ব্যাথা, স্থানান্তর হল কেষ্টর 
কমছে না বুকে ব্যাথা, স্থানান্তর হল কেষ্টর 

গরু পাচার কাণ্ডে সিবিআই অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল তৃণমূলের এই নেতার। সেই কারণে তার আগের দিন তিনি বীরভূম থেকে কলকাতায় চলে এসেছিলেন। নিজাম প্যলেসে হাজিরা দেওয়ার জন্য সিবিআই তাদের পক্ষ থেকে সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেছিলেন। কিন্তু গাড়ি ঘুরিয়ে উডবার্নে ভর্তি হন অনুব্রত। শরীরে একাধিক সমস্যা দেখা গিয়েছিল। বুধবার সেই সমস্যা আরও বাড়তে শুরু করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন