নজরবন্দি ব্যুরোঃ দু’দিনের বিশ্ব বাংলা শিল্প সম্মেলন শুরু হয়েছে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে। উপস্থিত হয়েছে দেশ সহ ভিন দেশের শিল্প সংস্থার কার্তারা। সেখানেই বাংলার জন্য বিরাট ঘোষণা করল টাটা গোষ্ঠী। এদিনের সম্মেলনে উপস্থিত হয়েছেন টাটা স্টিলের এমডি টি ভি নরেন্দ্রণ। তিনি বলেন, টাটা স্টিল দীর্ঘদিন ধরে এখানে বিনিয়োগ করে এসেছে। ৬০০ কোটি বিনিয়োগ হবে বাংলায় ৷ ইউনিট আরও বাড়বে। এছাড়া টিসিএস ও হোটেলেও বিনিয়োগ হবে৷
আরও পড়ুনঃ বাংলায় ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ, ঘোষণা গৌতম আদানির
রাজ্য রাজনীতির ইতিহাসে সিঙ্গুর অধ্যায় একটি বড় ঘটনা। যেখানে বিনিয়োগ করতে গিয়েও ন্যানো কারখানার ঝুলি তুলে নিয়ে গুজরাতে চলে যেতে হয়েছিল টাটা গোষ্ঠিকে। এবার সেই টাটা গোষ্ঠি বাংলায় বিনিয়োগের কথা ঘোষণা করলেন।

এছাড়াও এদিন রাজ্যে বিনিয়োগের কথা বলেন সজ্জন জিন্দাল। তিনি বলেন, পরিকাঠামো ও ভৌগোলিক অবস্থানের জেরে বাংলায় বিনিয়োগ করতে সুবিধা ও আদর্শ পরিবেশ। নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমার কাজ করতে কোনও কর্মদিবস নষ্ট হয়নি। আগেকার মতো অবস্থা এই রাজ্যে আর নেই। ৯০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র আমরা গড়ছি।
৬০০ কোটি বিনিয়োগ হবে বাংলায়, বিনিয়োগে সবুজ সংকেত

উইপ্রোর তরফে রিশাদ প্রেমজি বলেন, আমাদের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে এই রাজ্যের যোগাযোগ আছে। রাজারহাটে আমরা কাজ শুরু করছি আগামী কয়েক মাসে। সঞ্জীব গোয়েঙ্কা বলেন, রাজ্যে কোনও সমস্যা নেই। বেঙ্গল মানে ব্যবসা।



