জীবন জুড়ে সৌমিত্র! কিংবদন্তী ‘অপু’ কে চিরস্মরণীয় করার উদ্যোগ হিডকোর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জীবন জুড়ে সৌমিত্র! কিংবদন্তী ‘অপু’ কে চিরস্মরণীয় করার উদ্যোগ হিডকোর। সংসার ছেড়েছে অপু। বাঙালির ম্যাটিনি হিরো চিরবিদায় নিয়েছেন। কিন্তু কিংবদন্তী অভিনেতাকে চিরস্মরণীয় করার উদ্যোগ নিয়েছে হিডকো। বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যয়ের নামে তৈরি হচ্ছে একটি পার্ক। নিউটাউনে গড়ে উঠবে ‘অপুর সংসার’। গত সপ্তাহে চারদিন ধরে হিডকোর উদ্যোগে নিউটাউনের নজরুল তীর্থে চলে সৌমিত্র স্মরণ।

আরও পড়ুনঃ হাইকোর্টের নির্দেশ সত্বেও সরকার জমা করলো না পেপারবুক! ক্ষোভে ফুঁসছেন গ্র্যাজুয়েট শিক্ষকরা।

রবিবারই ‘জীবন জুড়ে সৌমিত্র’ নামাঙ্কিত অনুষ্ঠানটি শেষ হয়েছে। আর শেষদিনই তাঁর নামে পার্ক তৈরির কথা ঘোষণা করলেন হিডকো চেয়ারম্যান দেবাশিস সেন। জানালেন, সত্যজিৎ রায়ের সৃষ্ট কাহিনি, চরিত্রদের নামে পার্ক রয়েছে। ‘সোনার কেল্লা’ পার্ক ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। ‘প্রফেসর শঙ্কু’র নামে পার্কের কাজ চলছে। একইভাবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে ‘অপুর সংসার’ পার্ক করা হবে। বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত হিডকোর ওই অনুষ্ঠানে যোগ দিয়েছেন বহু বিশিষ্টজন।

চিত্রপরিচালক শতরূপা স্যান্যাল, সুদেষ্ণা রায় ছাড়াও অন্যান্য ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিরা বাংলার শেষ ম্যাটিনি আইডল সম্পর্কে নিজেদের অনুভূতির কথা তুলে ধরেন এই মঞ্চে। হিডকোর সিদ্ধান্ত, তাঁদের সেসব বক্তব্য গ্রন্থ আকারে প্রকাশ করা হবে। এমনিতে বিখ্যাত মণীষীদের নামে কলকাতায় পথঘাট কিংবা পার্ক নতুন কিছু নয়। সম্প্রতি নোবেলজয়ী বঙ্গসন্তান অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নামে উদ্যান তৈরি হয়েছে বাঘাযতীনে।

এবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণের পরও তাঁর সঙ্গ অনুভব করতে হিডকোর এই উদ্যোগ প্রশংসনীয় বলে মত নিউটাউনবাসীর। প্রসঙ্গত, করোনাই যেন অনুঘটকের মতো অভিনেতাকে এগিয়ে নিয়ে গেল না-ফেরার দেশে। ইহলোক থেকে পরলোকে পাড়ি দিয়েছেন বাঙালির প্রিয় অপু। শেষকৃত্য সম্পন্নও হয়েছে। কিন্তু তাঁকে চীরস্মরণীয় করতে নয়া উদ্যোগ নিল হিডকো। আর তাতে খুশি সকলেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন