এবার ভাদু শেখ খুনের তদন্তও করবে CBI, জানালো আদালত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রয়াত তৃণমূল নেতা ভাদু শেখ খুনের তদন্তও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI) হাতে গেল। শুক্রবার সিবিআই-এর হাতে তদন্তভার তুলে দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, ভাদু শেখের খুন ও বগটুই হত্যাকাণ্ডের ঘটনার মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। ভাদু শেখ খুনের তদন্তভার হাতে নিতে আপত্তি নেই বলে এর আগে জানিয়েছিল সিবিআই।

আরও পড়ুনঃ কলকাতা সহ একাধিক জেলায় মেঘলা থাকবে আকাশ, কবে নামছে বৃষ্টি?

উল্লেখ্য রামপুরহাটের বগটুই গ্রামের উপপ্রধান ভাদু শেখের খুন ও তারপর একাধিক বাড়িতে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়ার ঘটনায় রাজ্য তোলপাড় হয়েছে। জীবন্ত দগ্ধ হয়ে মারা যান ৮ জন। সেই ঘটনায় একাধিক মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ পুড়িয়ে মারার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেন।

কিন্তু যে কারণে এই মারাত্মক ঘটনা ঘটেছিল সেই ভাদু শেখের খুনের তদন্ত রাজ্য পুলিশ করবে নাকি সিবিআই। এই নিয়ে জল্পনা ছিল সব মহলেই। এবার আদালতের নির্দেশে সেই জল্পনার অবসান ঘটলো। এই নিয়ে গত সাড়ে সাত মাসে নবম সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।

এবার ভাদু শেখ খুনের তদন্তও করবে CBI, জানালো আদালত

এর আগে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখের খুনের তদন্ত করছিল রাজ্য পুলিশ। হাই কোর্টে আবেদন জমা পড়েছিল, বগটুইয়ের পাশাপাশি ভাদু খুনেরও তদন্ত যেন সিবিআইকে দেওয়া হয়। শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রায় দেয়, সিবিআই উপপ্রধান খুনেরও তদন্ত করবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন