Russia Ukraine war: এত সহজে রাজধানী ছেড়ে দেবো না, বার্তা ইউক্রেন প্রেসিডেন্টের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত দুই দিনের আক্রমণে একেবারে বিধ্বস্ত পরিস্থিতি ইউক্রেনে। একেবারে রাজধানী কিয়েভের মধ্যে প্রবেশ করেছেন রুশ সেনা। আর মাত্র কিছু ঘন্টার পরেই কিয়েভ দখল করতে পারে তাঁরা। এরই মধ্যে প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনিস্কির বার্তা। এত সহজে রাজধানী ছেড়ে দেবো না। শেষ পর্যন্ত দেশের স্বাধীনতা রক্ষার লড়াই চালিয়ে যাবেন।

আরও পড়ুনঃ Russia Ukraine Conflict: মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা, বোমার আঘাতে ক্ষতবিক্ষত ইউক্রেন! দেখুন ছবি

একটি ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনিস্কি জানিয়েছেন, আমি এখনেই রয়েছি। আমাদের সামরিক বাহিনী এখানে। সমাজের নাগরিক এখানে। এমি এত সহজে অস্ত্র সংবরন করব না। আমরা শেষ নিঃশ্বাস অবধি লড়াই চালিয়ে যাব। আমরা সবাই এখানে আমাদের দেশ এবং স্বাধীনতাকে রক্ষা করছি। এ ভাবেই করতে থাকব। রক্ষকদের গৌরব, আমাদের গৌরব।”

উল্লেখ্য, শুক্রবার রাতেই জল্পনা শুরু হয়েছিল ইউক্রেন ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনিস্কি। সেই জল্পনা কার্যত উড়িয়ে দিয়েছেন জেলেনিস্কি নিজেই। তিনি জানিয়েছেন, রাশিয়ার এক নম্বর লক্ষ্য আমি। দুই নম্বর লক্ষ্য আমার পরিবার। রাশিয়া চায় আমাকে শেষ করতে। আমি পালাব না এখানেই থাকব। যেখানে আমার সেনারা লড়াই করছে আমি সেখানেই থাকব।

এত সহজে রাজধানী ছেড়ে দেবো না, বার্তা ইউক্রেন প্রেসিডেন্টের 

এত সহজে রাজধানী ছেড়ে দেবো না, বার্তা ইউক্রেন প্রেসিডেন্টের 
এত সহজে রাজধানী ছেড়ে দেবো না, বার্তা ইউক্রেন প্রেসিডেন্টের

ইউক্রেনের সেনা এবং জনতার কাছে প্রেসিডেন্ট জেলেনিস্কির পতনের ডাক দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি ইউক্রেন প্রেসিডেন্টের শান্তির আলোচনার প্রস্তাব খারিজ করেছেন। শুক্রবার ডনবাস, বেলারুশ এবং ক্রাইমিয়া তিনটি এলাকা থেকে কিয়েভে প্রবেশ করেছে রাশিয়া। কিয়েভ দখল শুধুমাত্র সময়ের অপেক্ষা বলে জানিয়েছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন