নজরবন্দি ব্যুরোঃ ইউক্রেনে একের পর এক আছড়ে পড়ছে রুশ ক্ষেপনাস্ত্র। সীমান্ত পেরিয়ে ঢুকেছে রুশ ট্যাঙ্কার। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন ইউক্রেনে ৪০ জন জওয়ান এবং ১০ জন সাধারণ নাগরিক। রুশ সেনা অভিযানের প্রভাবে গোটা দুনিয়া জুড়ে শোরগোল পড়েছে। ইউক্রেন দ্বারস্থ হয়েছে ভারতের। তাঁদের আবেদন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কথা বলুন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। এই পরিস্থিতিতে আজ সন্ধ্যায় জরুরী বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুনঃ রুশবিরোধী খবরে নিষেধাজ্ঞা চিনের, যুদ্ধ থামাতে মোদির দ্বারস্থ ইউক্রেন।
যুদ্ধ শুরু হয়েই পড়েছে শেয়ার বাজার। দাম বেড়েছে তেলের। হুহু করে দাম বাড়ছে সোনার। ঘটনার জেরে রাশিয়ার দিকে আঙুল তুলেছে গোটা দুনিয়া। আমেরিকা ইতিমধ্যেই রাশিয়াকে হুঁশিয়ারি দিয়েছে দেখে নেওয়ার। সব মিলিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে তৃতীয় বিশ্ব যুদ্ধের আবহ। তেল-সোনার দাম বেড়েছে ভারতেও, ধস নেমেছে শেয়ার বাজারে। এই সব কিছু নিয়েই আজ সন্ধায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সাথে বৈঠকে বসছেন মোদি।

এদিকে এর মধ্যেই সেদেশে পা রাখলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। আর নেমে যা বললেন, শুনে বিস্মিত গোটা দুনিয়া। তিনি বলেছেন, ‘আপনাদের একটা কথা বলি, আমরা মস্কোয় এসে দারুণ উত্তেজিত’। এর পর রুশ আমলা, নিরাপত্তারক্ষীদের একটা দল তাঁকে গাড়িতে তুলে দেন। যদিও সেই ভিডিও ভাইরাল হয়েছে মুহুর্তেই। এদিকে পাকিস্তানকে আমেরিকা হুঁশিয়ারি দিয়েছে সকালেই।
হুঁশিয়ারি উড়িয়ে মস্কোয় পা রাখলেন ‘উত্তেজিত ইমরান’, জরুরী বৈঠকে নরেন্দ্র মোদি।

আমেরিকার বিদেশ মন্ত্রক জানিয়েছে, সমস্ত ‘দায়িত্ববান’ রাষ্ট্রের এটা দায়িত্ব, যে ইউক্রেনে রাশিয়া যা করছে, তার প্রতিবাদ করা। তা না করে পাকিস্তানের প্রধানমন্ত্রী যদি মস্কোতে পা দেন তা হবে অপরাধের সামিল। যদিও সেসবে কর্নপাত না করে ইতিমধ্যেই মস্কোতে পা রেখেছেন উত্তেজিত ইমরান!



