নজরবন্দি ব্যুরোঃ করোনার কোপ! সাধারণত আমরা দেখে থাকি লোকাল ট্রেনে তিন আসনে চারজন বসে। কিন্তু এখন তিন আসনে বসতে হবে দু’জন করে।পূর্ব রেল সূত্র জানা গিয়েছে,”যাত্রীদের একটি করে আসন ছেড়ে বসতে হবে। ইতিমধ্যেই ইএমইউ কোচে মেট্রো রেলের মতো খালি আসনগুলি চিহ্নিত করাও সারা। যাত্রীদের অনুরোধ করা হয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখতে।”
আরও পড়ুনঃ বুধবার থেকেই শিয়ালদহ-হাওড়ায় চলবে ৬১৫টি লোকাল, কোন রুটে কটি? জেনে নিন।
সোমবার থেকেই প্রতিটি স্টেশনে চালু হচ্ছে মান্থলি টিকিট ‘আপডেট’ করার প্রক্রিয়া হয়েছে লোকাল ট্রেন চালুর আগে। লোকাল চালু হতেই বাড়ছে মেট্রো পরিষেবাও।বুধবার থেকে লোকাল ট্রেনের যাত্রা ৬৯৬টি ট্রেন দিয়ে রাজ্যে শুরু হচ্ছে।এর মধ্যে ৬১৫টি ট্রেনই পূর্ব রেলের। বাকি ৮১টি দক্ষিণ-পূর্বের।
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদা ডিভিশনে স্বাভাবিক সময়ের ৯১৯টির বদলে ৪১৩টি লোকাল ট্রেন চলবে বুধবার থেকে। হাওড়া ডিভিশনে একই ভাবে ৪৩০-এর বদলে তলবে ২০২টি। রেল আগেই জানিয়েছে, লকডাউনের কারণে সিজন টিকিটের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সেই মেয়াদ বাড়িয়ে দেওয়া হবে। বুধবার থেকে টিকিট কাউন্টারে বাড়তি ভিড় এড়াতে সোমবার সকাল ৮টা থেকেই খুলে যাচ্ছে সমস্ত কাউন্টার। সেখান থেকেই মান্থলি বা অন্যান্য সিজন টিকিটের মেয়াদ বাড়িয়ে নিতে হবে। কাউন্টার থেকে মেয়াদ না বাড়িয়ে লোকাল ট্রেনে ওঠা যাবে না। দৈনিক টিকিট অবশ্য বুধবার থেকেই বিক্রি শুরু হবে।
আরও পড়ুনঃ স্তিমিত মোদি ম্যাজিক। দিল্লি-বিহার বুঝিয়ে দিল ‘২১ নির্বাচনে কি ঘটবে রাজ্যে!
করোনার কোপ! লোকাল ট্রেনে এবার ৩ আসনে ২ যাত্রী বসতে পারবেন। পাশাপাশি যাত্রী-পরিষেবা শুরু হওয়ার জন্য স্টেশন গুলোতে চলছে ব্যাপক স্যানিটাইজেশন কর্মসূচি।রবিবারও হাওড়া ও শিয়ালদা ডিভিশনে চলে সাফাই অভিযান।দক্ষিণ-পূর্ব রেলও একই কর্মসূচি চালাচ্ছে।উভয় রেলই জানিয়েছে,’যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক। সেই সঙ্গে যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে।’



