বুধবার থেকেই শিয়ালদহ-হাওড়ায় চলবে ৬১৫টি লোকাল,কোন রুটে কত তা জেনে নিন।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : বুধবার থেকেই শিয়ালদহ-হাওড়ায় চলবে ৬১৫টি লোকাল, দীর্ঘ আট মাস পর বুধবার থেকেই চালু রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা। নিত্যযাত্রীদের এখবর কিছুটা হলেও সুরাহা দিয়েছে। আবার অনেকেরই বক্তব্য, যাতায়াতের সুবিধার্থে ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হোক। কয়েকমাসে আগেই করোনা সংক্রমণের জেরে লকডাউনের কারণে বন্ধ হয়ে যায় লোকাল ট্রেন ও বাস পরিষেবা।

আরও পরুনঃ ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট পদের মেয়াদ উর্ত্তীন্ন হলেই ডিভোর্স দেবেন স্ত্রী মেলানিয়া? জানুন বিস্তারিত।

গৃহবন্দী হয়ে পড়েন সাধারণ মানুষ। সংকটে পড়েন দিনআনা খেটে খাওয়া মানুষজনেরা। সম্প্রতি আস্তে আস্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই শুরু হয়, আনলক পর্ব। যানবাহনও চলতে শুরু করে। আবারও আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফিরতে থাকে গোটা দেশ। তবে অন্যান্য যানবাহনের পাশাপাশি এরাজ্যে স্পেশাল কিছু ট্রেন চালু হলেও বন্ধ থাকে লোকাল ট্রেন।

এই নিয়েও অনোকে মনে শুরু হয় অসন্তোষ। কারণ লোকাল ট্রেনের উপরই নির্ভর করে বহু মানুষের জীবিকা। তাই দীর্ঘ আলাপ আলোচনার পর আগামী বুধবার থেকেই চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা৷ রেল সূত্রে খবর, ইতিমধ্যেই ট্রেনের কামরা ও স্টেশন জুড়ে শুরু হয়েছে স্যানিটাইজিং-এর কাজ। করনার কারণে ভিড় এড়াতে বদল হচ্ছে,লোকাল ট্রেনের সময়সূচিও৷ এছাড়াও রেল সূত্রে জানা যায়, শিয়ালদহ ডিভিশনে মোট ৪১৩ টি এবং হাওড়া ডিভিশনে ২০২ টি ট্রেন চলাচল করবে। শিয়ালদহে ৪১৩ টির মধ্যে ২৭০ টি চলবে নর্থে।

বুধবার থেকেই শিয়ালদহ-হাওড়ায় চলবে ৬১৫টি লোকাল, তার মধ্যে ২২ টি চলবে, কৃষ্ণনগর রুটে,২৪টি শিয়াদহ নৈহাটি রুটে, ১০টি শিয়ালদহ রানাঘাট রুটে,২৬ টি শিয়ালদহ হাসনাবাদ রুটে, ৮টি শিয়ালদহ বারাসত দত্তপুকুর রুটে,১৪ টি শিয়ালদহ শান্তিপুর রুটে,১৪টি শিয়ালদহ কল্যাণী রুটে, ১৮ টি শিয়ালদহ ব্যারাকপুর রুটে, ৩২ টি শিয়ালদহ-ডানকুনি বারুইপাড়া রুটে। ১৪৩ টি চলবে শিয়ালদহ সাউথে। তার মধ্যে, ২১ টি শিয়ালদহ লক্ষ্মীকান্তপুর,২৪টি শিয়ালদহ ডায়মন্ডহারবার রুটে, ৩১টি শিয়ালদহ ক্যানিং রুটে,১৯টি শিয়ালদহ সোনারপুর রুটে।

হাওাড়া ডিভিশনে ২০২টি ট্রেন চলবে। তার মধ্যে ৩৮টি হাওড়া ব্যান্ডেল রুটে, ১০টি হাওড়া তারকেশ্বর, ক্যানিং রুটে, ১২টি হাওড়া কাটোয়া রুটে, ১৯ টি হাওড়া তারকেশ্বর রুটে, ২০টি হাওড়া বর্ধমান মেইন রুটে, ২২টি হাওড়া বর্ধমান কট রুটে, ১৮টি ব্যান্ডেল নৈহাটি রুটে, ৪টি হাওড়া বেলুড় রুটে, ৪টি হাওড়া -সিঙ্গুর রুটে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর