Bangla Academy: বাংলা আকাদেমির চেয়ারম্যান হলেন ব্রাত্য বসু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির চেয়ারম্যান হলেন ব্রাত্য বসু । ১৩ জন আমন্ত্রিত সদস্যদের নিয়ে গঠিত হল বাংলা আকাদেমি। ১৩ জন সদস্যেরা হলেন, চেয়ারপার্সন ব্রাত্য বসু, আর আমন্ত্রিত সদস্য জয় গোস্বামী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, সুবোধ সরকার, প্রচেত গুপ্ত, অর্পিতা ঘোষ, অভীক মজুমদার, প্রসূন ভৌমিক, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, আবুল বাশার, সুধাংশু দে এবং ত্রিদিব চট্টোপাধ্যায়।

আরও পড়ুনঃ দেশবিরোধী খবর প্রচার করলেই বন্ধ হবে ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, স্পষ্ট বার্তা দিলেন অনুরাগ ঠাকুর

আর সরকারি প্রতিনিধি হিসেবে থাকছেন, উচ্চশিক্ষা দফতরের প্রধান সচিব, অর্থ দফতরের প্রধান সচিব, তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব ও পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সচিব। উল্লেখ্য, সদ্য প্রয়াত শাঁওলি মিত্রের জায়গায় এই পদে আনা হল ব্রাত্যকে।

রাজ্যপাল জগদীপ ধনখড়ের নির্দেশ অনুসারে তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সাধারণ পরিষদে শামিল করা হল এই বিশিষ্টদের। পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব শান্তনু বসুর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বৃহস্পতিবার এই ঘোষণা করা হয়েছে।

বাংলা আকাদেমির চেয়ারম্যান হলেন ব্রাত্য বসু

প্রসঙ্গত, বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশ ও ঐতিহ্যরক্ষার লক্ষ্যে ফ্রান্সের অ্যাকাডেমি ফ্রঁসেজ-এর আদলে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের একটি অঙ্গ হিসাবে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৪ সালে এটি একটি স্বশাসিত সংস্থার মর্যাদা পায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন