Sourav Ganguly: BCCI এর প্রেসিডেন্টের পদ থেকে অক্টোবরেই বিদায় নিচ্ছেন সৌরভ? জল্পনা তুঙ্গে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) -র প্রেসিডেন্টের পদ থেকে হঠতে পারেন৷ তিনি ছাড়া বোর্ড (BCCI) সচিব জয় শাহেরও সেক্রেটারি হিসেবে কার্যকাল অক্টোবর ২০২২ এ শেষ হচ্ছে৷

আরও পড়ুনঃ প্রয়াত নারায়ণ দেবনাথ! নন্টেফন্টে-হাঁদাভোদা-বাঁটুলকে আমাদের জন্যে রেখে গেলেন স্রষ্টা

এই পরিস্থিতিতে কোটি টাকার প্রশ্ন হতে চলেছে বোর্ড সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহের জায়গায় কাকে প্রেসিডেন্ট ও সচিব নির্বাচন করে৷ নাকি সৌরভ গঙ্গোপাধ্যায়েই আরও একবার বিসিসিআই প্রেসিডেন্ট হয়ে থেকে যাবেন৷

সৌরভ গঙ্গোপাধ্যায়কে অক্টোবর ২০১৯ -এ বিসিসিআই প্রেসিডেন্ট নির্বাচন করা হয়৷ এর আগে তিনি সিএবি-র প্রেসিডেন্ট পদে ছিলেন৷ এরপর ২০১৯ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নিযুক্ত হন সৌরভ। প্রথম সারির এক স্পোর্টস মিডিয়ার একটি রিপোর্ট অনুযায়ি তাঁর কার্যকাল এই অক্টোবরে শেষ হবে।

BCCI এর প্রেসিডেন্টের পদ থেকে অক্টোবরেই বিদায় নিচ্ছেন সৌরভ? জল্পনা তুঙ্গে

এই পরিস্থিতিতে তাঁকে কার্যভার থেকে মুক্তি দেওয়া হতে পারে, আর বিসিসিআই নতুন প্রেসিডেন্ট এবং সচিব জয় শাহের জায়গায় নতুন কাউকে পেতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন