নজরবন্দি ব্যুরোঃ শুভেন্দু কে স্বাগত জানাতে প্রস্তুত বিজেপি! এবার তৃণমূলের গুরুত্বপুর্ণ মুখ তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীর বিজেপি তে যোগদান প্রসঙ্গে মুখ খুললেন দিলীপ ঘোষ এবং মুকুল রায়। এদিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজ্য রাজনীতিতে চলা জল্পনা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন। অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন দিলিপ ঘোষ।
আরও পড়ুনঃ দীপাবলি অফার, একধাক্কায় কমে গেল Samsung Galaxy M51 এর দাম!
আজ দিলীপ ঘোষ মন্তব্য করেন, তৃণমূলই শুভেন্দুকে বিজেপিতে পাঠিয়ে দেবে। তাঁর কথায়, “আমরা দরজা বড়ো করে খুলে রেখেছি সবাইকে নেওয়ার জন্য। ওনারা যদি কাউকে পাঠিয়ে দেন আমরা দলে নেব। একজন রাজনীতিবিদ রাজনীতি করতে চাইলে বিজেপি সুযোগ দেবে। আমার সঙ্গে অবশ্য কারও কোনো আলোচনা এখনও হয়নি।”
অন্যদিকে মুকুল রায়ও আজ মন্তব্য করেন শুভেন্দু অধিকারীকে নিয়ে। আগামী ৫ নভেম্বর বাঁকুড়া সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ্। তাঁর সভার প্রস্তুতি খতিয়ে দেখতে বাঁকুড়া যান মুকুল রায়। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “বিজেপি হলো পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দল। আমিও তৃণমূলে ছিলাম। প্রায় সাড়ে তিন বছর হলো বিজেপিতে যোগ দিয়েছি। কিন্তু দল সম্মান দিয়েছে, কাজ করার সুযোগ দিয়েছে, এই মুহূর্তে আমি দলের সহ সভাপতি।
মুকুল রায় কে এরপর প্রশ্ন করলে শুভেন্দু প্রসঙ্গে নাম না করে বলেন, “যারা মানুষের উপকার করতে চায় প্রত্যেককেই বিজেপি-তে স্বাগত!” অন্যদিকে রাজ্যের পরিস্থিতি নিয়ে মুকুল বলেন, “বাংলায় আইনের শাসন নেই। আইন শৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ভেঙ্গে পড়েছে।”
আরও পড়ুনঃ ‘সাংবিধানিক সীমানার বাইরে যাচ্ছেন রাজ্যপাল’, মন্তব্য সুজন চক্রবর্তীর
প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর দলবদলের জল্পনা নিয়ে আজ মুখ খুলেছেন। তিনি বলেন, “কেউ কেউ ওকে উসকে দিচ্ছে। শুভেন্দু এখনও পর্যন্ত ঠিকঠাকই আছে। ও খুবই ঠান্ডা মাথার ছেলে। রাজনীতিটা বোঝে। আমার মনে হয় না ও বা জেলার গুরুত্বপূর্ণ অন্য কেউ বিজেপিতে গিয়ে বোকামি করবে।” পাশাপাশি তিনি জানান, পূর্ব মেদিনীপুর জেলার ১৬টি বিধানসভা আসনের মধ্যে দু-একটি আসন নিয়ে সমস্যা রয়েছে। তবে আমরা তা মেক-আপ করে নেব। পূর্ব মেদিনীপুরের মানুষ বিজেপিকে ঠাইঁ দেবে না এই জেলায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের জয়ের ধারা অব্যাহত থাকবে।”



