নজরবন্দি ব্যুরোঃ মুম্বই থেকে ৯০০ কিলোমিটার দুরে গাডচেরোলিতে মহারাষ্ট্র পুলিশের দুর্ধর্ষ অভিযান। একসঙ্গে এনকাউন্টারে খতম ২৬ মাওবাদী। এসপি অঙ্কিত গয়াল জানিয়েছেন, শনিবার সকালে কোরচির মারদিনতলা জঙ্গল এলাকায় অভিযান চালায় মহারাষ্ট্র পুলিশের সি-৬০ কম্যান্ডো। দীর্ঘ সময় ধরে চলে গুলির লড়াই। অবশেষে খতম হয় ২৬ জন মাও নেতা। প্রত্যেকের দেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ মণিপুরে ভয়াবহ জঙ্গি হামলা, অসম রাইফেলের কর্নেল সহ সাত
মৃতদের মধ্যে একজন সক্রিয় নেতা উপস্থিত রয়েছেন বলে জানা গয়েছে। ঘটনায় চার জন পুলিশ অফিসার গুরুতর আহত হয়েছেন। প্রত্যেককে চিকিৎসার জন্য হেলিকপ্টারের মাধ্যমে নাগপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চলতি বছরে ছত্তিসগড় লাগোয়া গড়চিরৌলি এই নিয়ে পঞ্চম অভিযান চালালো মহারাষ্ট্র পুলিশ।

ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, সঙ্গীদের দেহ ফেলে রেখেই চম্পট দেয় বাকিরা৷ ওই এলাকায় আর কোনও মাও নেতা লুকিয়ে রয়েছে কী না তার খোঁজ চলছে। শুক্রবার ঝাড়খণ্ড থেকে গ্রেফতার হন কুখ্যাত মাও নেতা প্রশান্ত বসু ওরফে কিসানদা।
সিপিআই(মাওবাদী) পলিটব্যুরোর সদস্য ছিলেন কিসানদা। সেইসঙ্গে তাঁর স্ত্রী শীলা মারান্ডিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মাওবাদীর কেন্দ্রীয় কমিটির সদস্য। কিসানদাকে গ্রেফতারের পরেই বিরাট সাফল্য মহারাষ্ট্র পুলিশের৷



