নজরবন্দি ব্যুরোঃ শনিবার সকালে মণিপুরে ভয়াবহ জঙ্গি হামলায় মৃত ৭। এদিন সকাল ১০ টা নাগাদ মায়ানমার সীমান্ত লাগোয়া চুরাচাঁদপুর জেলায় হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় মৃত্যু হয়েছে অসম রাইফেলের কর্নেলের । নিহত হন তাঁর স্ত্রী এবং ৮ বছরের শিশু। মণিপুরে ভয়াবহ জঙ্গি হামলা -র তীব্র নিন্দা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দোষীদের অবিলম্বে খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং।
আরও পড়ুনঃ ত্রিপুরায় বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল, দেখা করলেন রাজীব-সুবল
সূত্রের খবর, চুরাচাঁদপুর জেলার প্রত্যন্ত গ্রামে এই প্রথমবার এধরনের ঘটনা ঘটল। শনিবার সকাল দশটা নাগাদ ৪৬ নম্বর অসম রাইফেলের ওই কর্নেলের ওপর হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় মৃত্যু হয়েছে চার সেনা জওয়ানের। মণিপুরে ভয়াবহ জঙ্গি হামলা ঘটনায় জঙ্গি সংগঠন পিপলস লিবারেশন আর্মির যুক্ত বলে মনে করা হচ্ছে।
মণিপুরে ভয়াবহ জঙ্গি হামলা, ঘটনার ব্যাপক নিন্দা রাজনৈতিক মহলে
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং। তিনি জানিয়েছেন, গোটা এলাকা ঘিরে চলছে তল্লাশি অভিযান। দোষীদের দ্রুত গ্রেফতাঁর করে শাস্তি দেওয়া হবে।
Strongly condemn the cowardly attack on a convoy of 46 AR which has reportedly killed few personnel including the CO & his family at CCpur today. The State forces & Para military are already on their job to track down the militants. The perpetrators will be brought to justice.
— N.Biren Singh (@NBirenSingh) November 13, 2021
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ট্যুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, পাঁচ সেনা জওয়ানের মৃত্যুতে ব্যথিত তিনি। মৃত সেনা জওয়ানের পরিবারের উদ্দেশ্যে সমবেদনা জ্ঞাপন করেন তিনি।
I strongly condemn the dastardly attack by militants on a convoy of 46 Assam Rifles in Manipur. It pains me to learn that we have lost five brave soldiers, including the CO & his family members.
Heartfelt condolences to the bereaved families. The entire nation awaits justice!
— Mamata Banerjee (@MamataOfficial) November 13, 2021
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মৃতদের পরিবারের উদ্দেশ্যে সমবেদনা জ্ঞাপন করেন তিনি । দোষীদের দ্রুত শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
The cowardly attack on an Assam Rifles convoy in Churachandpur, Manipur is extremely painful & condemnable. The nation has lost 5 brave soldiers including CO 46 AR and two family members.
My condolences to the bereaved families. The perpetrators will be brought to justice soon.
— Rajnath Singh (@rajnathsingh) November 13, 2021



