ত্রিপুরায় বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল, দেখা করলেন রাজীব-সুবল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২৫ তারিখ ত্রিপুরার পুরসভা নির্বাচন। তাঁর আগে লাগাতার হামলা বিরোধীদের ওপর। বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল কর্মী শেখর দেববর্মা। অভিযোগ উঠেছে শাসক দল বিজেপির বিরুদ্ধে। শনিবার আহত তৃণমূল কর্মীর সঙ্গে জিবি হাসপাতালে দেখা করতে যান ত্রিপুরা তৃণমূলের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক এবং তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ ত্রিপুরায় প্রার্থীদের ওপর হামলা, প্রশাসনের দ্বারস্থ তৃণমূল

তৃণমূলের তরফে অভিযোগ, দলীয় পতাকা নষ্ট করতে এলে বাঁধা দেন শেখর বর্মা। তখনই তাঁর ওপর ৫ থেকে ৬ জন বাইক নিয়ে এসে হামলা চালায়। তাঁর চোখে আঘাত করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন শেখর দেববর্মা । বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল কর্মীকে এই মুহুর্তে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার আহত তৃণমূল কর্মীর সঙ্গে দেখা করার পর  তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “এরা কী সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টকেও মানতে চাইছেন না? কোন পর্যায় চলে গেলে এরকম অসভ্য বর্বোরচিত আক্রমণ চালাতে পারে। ত্রিপুরায় গণতন্ত্র বিপন্ন। বিরোধী রাজনৈতিক কোনও দল প্রচার করতে পারবে না? সুপ্রিম কোর্টের রায়ের পরেও তাঁদের কোনও টনক নড়বে না? আর সরকার বলছে এখানে কোথাও কোনও অসুবিধা নেই।

২৩ এ ত্রিপুরায় ক্ষমতায়নের লক্ষ্যে নেমেছে তৃণমূল। তার আগে পুরসভা নির্বাচনে লিটমাস টেস্ট সেরে নিতে চাইছে ঘাসফুল শিবির। ইতিমধ্যেই ত্রিপুরায় এক দফার প্রচার সেরেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরসভা নির্বাচনে জোর দিতে বাংলা থেকে উপস্থিত হয়েছেন একাধিক তৃণমূল নেতৃত্ব। কিন্তু একাধিকবার হামলার শিকার হতে হচ্ছে তৃণমূল প্রার্থী থেকে কর্মীদের।

বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল, সুপ্রিম কোর্টের কথা স্মরণ করালেন রাজীব

এবিষয়ে সুপ্রিম কোর্টের কাছে রিট পিটিশন জমা দেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় বিরোধীদের নিরাপত্তার বিষয়ে সুনিশ্চিত করবে রাজ্যসরকার। এমনকি এবিষয়ে রাজ্যের স্বরাষ্ট্রসচিব এবং ডিজিপিকে রিপোর্ট জমা দেওয়ার কথা জানিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিচ্ছে না। এমনটাই অভিযোগ তুলছে তৃণমূল নেতৃত্ব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন