নজরবন্দি ব্যুরোঃ বিগত বেশ কিছুদিন ধরেই অঙ্কুশ ও ঐন্দ্রিলা কে নিয়ে সরগরম টলিপাড়া, বেশ কিছু সময় ধরে দুজনে চুটিয়ে প্রেম করলেও মূলত কবে সাতপাকে বাঁধা পরবেন এই যুগল তা নিয়ে কখনই কিছু বলতেন না দুজনে। তবে এবার নিজের স্যোশাল সাইটে একটি ছোট ভিডিও ক্লিপ শেয়ার করেন অঙ্কুশ। যেখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে দেখা যায় দুজন কে।
আরও পড়ুনঃভারতীয় সেনার বড় সাফল্য ভূস্বর্গে, সেনার গুলিতে খতম ৬ লস্কর জঙ্গি
অল্প কিছুদিন আগেও বিবাহের ইঙ্গিত দিয়ে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে নেটিজেনদের নজর কেড়েছিলেন টলিপাড়ার এই জনপ্রিয় অভিনেতা। সেইসময় ও তাঁকে বিয়ের কথা জিজ্ঞেস করা হলে তা এড়িয়ে যান অঙ্কুশ। তবে তার বিবাহ নিয়ে অনুগামীদের অপেক্ষা এবার কিছুটা হলেও যেন কমে আসলো।
মূলত, রিয়েল লাইফে এখনও অব্দি অঙ্কুশ- ঐন্দ্রিলার বিয়ের বিষয়টি ধোয়শাঁয় থাকলেও বর্তমানে রিলে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন দুজনে। সিনেমার নাম ‘লাভ ম্যারেজ’ । এবার তাঁরই প্রথমলুক সকলের সামনে আনলেন টলিপাড়ার এই জুটি।
রাজা চন্দর ‘ম্যাজিক’ ছবি থেকেই সিনেমায় জগতে পা রেখেছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। এর পূর্বে একের পর এক ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন তিনি। আর এবার জনপ্রিয় পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকী র ছবিতে অঙ্কুশের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন তিনি।
এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন অঙ্কুশ- ঐন্দ্রিলা জুটি, মঙ্গলবার শুরু শ্যুটিং

পাশাপাশি এই ছবিতে রয়েছেন অপরাজিতা আঢ্য, রঞ্জিত মল্লিক সহ আরও অনেক খ্যাতনামা অভিনেতা ও অভিনেত্রীরা। শোনা যাচ্ছে আগামী মঙ্গলবার থেকেই শুরু হবে এই ছবির শ্যুটিং।




