নজরবন্দি ব্যুরো: ফের সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত ভূস্বর্গ। আর এই সংঘর্ষেই বড় সাফল্য হাতে এল ভারতীয় সেনার। ভারতীয় সেনার গুলিতে পাকিস্তানে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার ৬ জঙ্গী খতম। কাশ্মীরকে অশান্ত করতে এবার জঙ্গিদের টার্গেট ভিন রাজ্যের নিরীহ শ্রমিকরা ।নিরীহ ভিন রাজ্যের শ্রমিকদের উপর লাগাতার আক্রমণ করছে পাক মদতপুষ্ট জঙ্গিরা।
আরও পড়ুনঃদুর্গাপুজোর মত এবার লক্ষ্মী পুজোতেও অতিরিক্ত মেট্রো চালাবে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ


সম্প্রতি বেশ কিছুদিন ধরেই রাজৌরি সেক্টরের ঘন জঙ্গলে সেনা-জঙ্গি গুলির লড়াই চলছে। তাতেই মঙ্গলবার চূড়ান্ত সাফল্য পেল ভারতীয় সেনা। জওয়ানদের গুলিতে খতম হল পাকিস্তানের ছয় জেহাদি।
শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও গুলির লড়াই চালু রয়েছে এবং সেখানে আরও তিন-চারজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে শোনা যাচ্ছে।
ভারতীয় সেনার বড় সাফল্য ভূস্বর্গে, সেনার গুলিতে খতম ৬ লস্কর জঙ্গি



সেই ছয় জঙ্গি খতমের পরেও অপারেশন কিন্তু এখনো শেষ হয়নি শেষ খবর পাওয়া পর্যন্ত অন্য জঙ্গিদের খুঁজে বের করার জন্য ভারতীয় সেনা এবং কাশ্মীর পুলিশ চিরুনি তল্লাশি চালাচ্ছে এই গভীর জঙ্গলে।








