নজরবন্দি ব্যুরোঃ এবারের পুজোয় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। যদিও পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তমী পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে। তবে অষ্টমী থেকে দশমী পর্যন্ত বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।পুর্ব-মধ্য আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে।
আরও পড়ুনঃ পুজোর মুখে আবারও রেকর্ড ছুঁল পেট্রল ও ডিজেল
আরও একটি নিম্নচাপ তৈরির পরিস্থিতি হয়েছে আন্দামান সাগরে। আজই এই নিম্নচাপ তৈরি হওয়ার কথা। সেটি ক্রমশ পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্র উপকূলের দিকে আসবে। যদিও এর কোনও সরাসরি প্রভাব না বঙ্গে।

তবে পরোক্ষ প্রভাব পড়বে উপকূলবর্তী এলাকায়। শহর কলকাতা পুজোর ক’দিন বৃষ্টির সম্ভাবনা খুবই কম তবে বৃষ্টি না হলে ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আপাতত আবহাওয়ার যা পরিস্থিতি তাতে দুর্গাপুজোর কদিন কলকাতায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম।

পুজোর ক’দিন বৃষ্টির সম্ভবনা কতটা
শহর কলকাতা পুজোর ক’দিন বৃষ্টির সম্ভাবনা খুবই কম তবে বৃষ্টি না হলে ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আপাতত আবহাওয়ার যা পরিস্থিতি তাতে দুর্গাপুজোর কদিন কলকাতায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম।



