প্রায় ১০ কোটি তছরূপে অভিযুক্ত অর্জুন! তদন্ত শুরু করল পুলিশ।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রায় ১০ কোটি তছরূপে অভিযুক্ত অর্জুন! তদন্ত শুরু করল পুলিশ। বড়সড় আর্থিক দুর্নীতি কাণ্ডে নাম জড়াল অর্জুন সিংহের। তবে শুধু অর্জুন নয়, তাঁর সাথে অভিযুক্ত তাঁর ভাইপো সৌরভ ও। ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন পুরসভার নামে বেআইনি অ্যাকাউন্ট খুলে প্রায় ১০ কোটি টাকা তছরূপ করেছেন অর্জুন সিং এবং তাঁর ভাইপো সৌরভ! এই মর্মে অভিযোগ দায়ের করলেন ভাটপাড়া পুরসভার বর্তমান প্রশাসক অরুণকুমার বন্দ্যোপাধ্যায়। আর প্রশাসকের লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করল ভাটপাড়া থানা।

আরও পড়ুনঃ মদন মিত্রের স্টিং অপারেশন। দুই বিজেপি কর্মী সহ গ্রেফতার তিন জন।

প্রায় ১০ কোটি তছরূপে অভিযুক্ত অর্জুন! তদন্ত শুরু করল পুলিশ। কি হয়েছিল? ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত ভাটপাড়া পুরোসভার চেয়ারম্যান ছিলেন অর্জুন সিংহ। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে ব্যারাকপুরে একটি বেসরকারি ব্যাঙ্কের শাখায় চেয়ারম্যান’স রিলিফ ফান্ড নামে একটি  একাউন্ট খোলেন অর্জুন। বর্তমান প্রশাসকের অভিযোগ, সেই অ্যাকাউন্টে ব্যাক্তিগত লেনদেন করতেন অর্জুন এবং সৌরভ। অভিযোগ পত্রে সেই অ্যাকাউন্টের স্টেট্মেন্ট তুলে ধরা হয়েছে। যার ভিত্তিতে অর্জুন সিংহ এবং তাঁর ভাইপোর বিরুদ্ধে ৯ কোটি ২১ লক্ষ ৫৮ হাজার ২৭ টাকা ৭২ পয়সা তছরুপের অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, চেয়ারম্যান’স রিলিফ ফান্ড অ্যাকাউন্ট টির যে বিবরন অভিযোগপত্রে তুলে ধরা হয়েছে তাতে  ২০১৪-র এপ্রিল থেকে ২০১৯-এর অক্টোবর পর্যন্ত লেনদেনের হিসেব রয়েছে। বর্তমান প্রশাসক অরুন কুমার বন্দোপাধ্যায়ের দাবি, অর্জুন সিংহ এবং তাঁর ভাইপো ওই অ্যাকাউন্টটি ব্যাবহার করে ঘুষ নিতেন। তাঁর অভিযোগ বিভিন্ন ঠিকাদারের সাথে ব্যাক্তিগত সম্পর্কের খাতিরে অর্জুন তাঁদের পুরসভার কাজ(টেন্ডার) পাইয়ে দিতেন পরিবর্তে মোটা ঘুষ নিতেন যা জমা হত ওই অ্যাকাউন্টে।

ভাইপো সৌরভের নাম কিভাবে জড়াল? অর্জুন সিং বিজেপিতে যোগ দেওয়ার পর ব্যারাকপুরের সাংসদ হিসেবে নির্বাচিত হন বিজেপি-র টিকিটে। তখন তাঁর ছেলেকে ভাটপাড়া বিধানসভা অর্থাৎ নিজের আসনে টিকিট করিয়ে দেন তিনি। পুত্র পবন ভাটপাড়ার বিধায়ক নির্বাচিত হওয়ার পরে চেয়ারম্যান বদল হয় ভাটপাড়া পুরসভার। ভাইপো সৌরভ সিংহকে চেয়ারম্যান পদে বসান অর্জুন। কিছুদিন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পর গদি চলে যায় সৌরভের। তাঁর বিরুদ্ধে অনাস্থা আনে তৃণমূল। নতুন চেয়ারম্যান অরুণকুমার বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য,  চেয়ারম্যান’স রিলিফ ফান্ড নামক অ্যাকাউন্টটি ব্যারাকপুর থেকে সরিয়ে একই ব্যাঙ্কের ভাটপাড়া শাখায় সরিয়ে নেন অর্জুন সিংহ। অভিযোগ পত্রে এই কথাও উল্লেখ করা হয়েছে। অরুণবাবু পুলিশ এবং অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ কে লিখিতভাবে জানিয়েছেন তিনি চেয়ারম্যান হওয়ার পরে এই একাউন্টটির ব্যাপারে জানতে পারেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর